| মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ | প্রিন্ট | 87 বার পঠিত
২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত দেশের জীবন বীমা খাতের ৩৬ কোম্পানির মধ্যে ৩২ টি কোম্পানির গ্রস প্রিমিয়াম আয় দাঁড়িয়েছে ১২ হাজার ৪২ কোটি ২৬ লক্ষ টাকা।
খাতের ৩৬ টি কোম্পানির মধ্যে ৩২ টির পাঠানো অনিরীক্ষিত প্রতিবেদনের ভিত্তিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এ তথ্য জানিয়েছে। ২০২৪ সালে ৩৬ টি কোম্পানির গ্রস প্রিমিয়াম আয় ছিল ১২ হাজার ৩০৬ কোটি ৪০ লক্ষ টাকা।
আইডিআরএ’র তথ্যানুযায়ী, ২০২৫ সালে আকিজ তাকফুল লাইফ ইন্স্যুরেন্সের গ্রস প্রিমিয়াম আয় হয়েছে ৩৮ কোটি ৩ লক্ষ টাকা, যা ২০২৪ সালের চেয়ে ৪.৯২ শতাংশ বেশি।
আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের গ্রস প্রিমিয়াম আয় হয়েছে ২৩২ কোটি ৩২ লাখ টাকা , আস্থা লাইফ ইন্স্যুরেন্সের গ্রস প্রিমিয়াম আয় হয়েছে ৪৬ কোটি ৪১ লাখ টাকা, বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের গ্রস প্রিমিয়াম আয় হয়েছে ১০১ কোটি ৫৩ লাখ টাকা, বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের গ্রস প্রিমিয়াম আয় হয়েছে ৩১ কোটি ৫০ লাখ টাকা, বায়রা লাইফ ইন্স্যুরেন্সের গ্রস প্রিমিয়াম আয় হয়েছে ২১ লাখ টাকা, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের গ্রস প্রিমিয়াম আয় হয়েছে ৯১ কোটি ৯২ লাখ টাকা, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের গ্রস প্রিমিয়াম আয় হয়েছে ১০১৯ কোটি ১৩ লাখ টাকা, ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্সের গ্রস প্রিমিয়াম আয় হয়েছে ১৪ কোটি ৪ লাখ টাকা, গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সের গ্রস প্রিমিয়াম আয় হয়েছে ১৭ কোটি ১৪ লাখ টাকা, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের গ্রস প্রিমিয়াম আয় হয়েছে ৮৮৬ কোটি ৪১ লাখ টাকা।
এলআইসি বাংলাদেশের গ্রস প্রিমিয়াম আয় হয়েছে ১৭ কোটি ৪৩ লাখ টাকা, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের গ্রস প্রিমিয়াম আয় হয়েছে ২৮২ কোটি ৬৬ লাখ টাকা, মার্কেন্টাইল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের গ্রস প্রিমিয়াম আয় হয়েছে ৪৭ কোটি ৭৪ লাখ টাকা, মেটলাইফ বাংলাদেশের গ্রস প্রিমিয়াম আয় হয়েছে ৩৪৮১ কোটি ১৮ লাখ টাকা, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের গ্রস প্রিমিয়াম আয় হয়েছে ২৩৪০ কোটি ৪২ লাখ টাকা, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের গ্রস প্রিমিয়াম আয় হয়েছে ৩৩ কোটি ১৭ লাখ টাকা, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের গ্রস প্রিমিয়াম আয় হয়েছে ৫০০ কোটি ৭৪ লাখ , প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের গ্রস প্রিমিয়াম আয় হয়েছে ৬৬৭ কোটি ১৩ লাখ টাকা, প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের গ্রস প্রিমিয়াম আয় হয়েছে ৩৮৮ কোটি ১৬ লাখ টাকা, প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের গ্রস প্রিমিয়াম আয় হয়েছে ৩০ কোটি ৭ লাখ টাকা, প্রোটেক্টিভ ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের গ্রস প্রিমিয়াম আয় হয়েছে ৩০ কোটি ৮৮ লাখ টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের গ্রস প্রিমিয়াম আয় হয়েছে ২১৫ কোটি ১ লাখ টাকা, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের গ্রস প্রিমিয়াম আয় হয়েছে ২৪৬ কোটি ৮১ লাখ টাকা, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের গ্রস প্রিমিয়াম আয় হয়েছে ৮৬৫কোটি ৮৬ লাখ টাকা, সানলাইফ ইন্স্যুরেন্সের গ্রস প্রিমিয়াম আয় হয়েছে ১৮ কোটি ৭২ লাখ টাকা, জেনিথ ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের গ্রস প্রিমিয়াম আয় হয়েছে ৪৬ ৬৯ কোটি টাকা। সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড দাঁড়িয়েছে ১৫ কোটি ১ লাখ টাকা। ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের গ্রস প্রিমিয়াম আয় হয়েছে ২৮৩ কোটি ২২ লাখ টাকা, যমুনা লাইফ ইন্স্যুরেন্সের গ্রস প্রিমিয়াম আয় হয়েছে ৩০ কোটি ৭৯ লাখ টাকা, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের গ্রস প্রিমিয়াম আয় হয়েছে ১৫ কোটি ২০ লাখ টাকা এবং শান্তা লাইফ ইন্স্যুরেন্সের গ্রস প্রিমিয়াম আয় হয়েছে ৬ কোটি ৪৩ লাখ টাকা।
Posted ১০:০৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
bankbimarkhobor.com | Mr. Islam