শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

  |   বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   49 বার পঠিত

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

সিটি ব্যাংক পিএলসি এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি সম্প্রতি ঢাকায় তিতাস গ্যাস ভবনে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় সিটি ব্যাংক তাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এবং ইন্টারনেট ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে তিতাস গ্যাসের ইউটিলিটি বিল সংগ্রহ সেবা প্রদান করবে।City & Local Guides

মঙ্গলবার (৩১ মার্চ) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সিটি ব্যাংক পিএলসি এর উপ ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব হোলসেল ব্যাংকিং মেসবাউল আরিফ সিদ্দিকী এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন এর জেনারেল ম্যানেজার ও কোম্পানি সেক্রেটারি মো. লুৎফুল হায়দার মাসুম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ এবং সিটি ব্যাংক পিএলসি এর হেড অব কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল লাইয়াবিলিটি তাহসিন হকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১০:১৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com