শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিদ্যুৎ সাশ্রয়ে ব্যাংকের লেনদেন সময় কমানো হয়েছে

  |   রবিবার, ০৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   65 বার পঠিত

বিদ্যুৎ সাশ্রয়ে ব্যাংকের লেনদেন সময় কমানো হয়েছে

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে রোববার থেকে দেশের ব্যাংকগুলোর লেনদেনের সময় কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ বিষয়ে শনিবার একটি পরিপত্র জারি করা হয়।

নতুন নির্দেশনা অনুযায়ী, ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। তবে দাপ্তরিক কার্যক্রমের জন্য ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। আগে স্বাভাবিক সময়ে লেনদেন চলত সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এবং দাপ্তরিক কাজ চলত সন্ধ্যা ৬টা পর্যন্ত।

পরিপত্রে বলা হয়েছে, সরকার ঘোষিত নতুন অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকিং কার্যক্রমের এই পরিবর্তন আনা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে সরকারি অফিসের সময় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়। একই সঙ্গে ব্যাংকের সময় কমানো ছাড়াও দোকানপাট ও বিপণিবিতান সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। দেশে জ্বালানি তেল সংগ্রহে দীর্ঘ লাইনের সৃষ্টি হচ্ছে এবং কোথাও কোথাও অবৈধ মজুদের অভিযোগও পাওয়া যাচ্ছে। এসব ঠেকাতে সরকার অভিযান পরিচালনা করছে।

পরিস্থিতি মোকাবিলায় সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির চেষ্টা চালাচ্ছে এবং একই সঙ্গে সাশ্রয়ী ব্যবহারে গুরুত্ব দিচ্ছে। এছাড়া সরকারি ব্যয় কমানোর অংশ হিসেবে আগামী তিন মাস বিভিন্ন খাতে কৃচ্ছতা সাধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সময়ের মধ্যে নতুন যানবাহন, জলযান, আকাশযান ও কম্পিউটার কেনা বন্ধ থাকবে। অভ্যন্তরীণ প্রশিক্ষণ ৫০ শতাংশ কমানো হয়েছে এবং সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। সভা-সেমিনারের ব্যয় অর্ধেকে নামানো হয়েছে। পাশাপাশি জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতে ব্যয় ৩০ শতাংশ এবং অপ্রয়োজনীয় ভ্রমণ ব্যয়ও ৩০ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:১৩ পূর্বাহ্ণ | রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com