| শনিবার, ১১ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 15 বার পঠিত
সংবাদ বিজ্ঞপ্তি: গ্রাহকদের একই স্থান থেকে ব্যাংকিং ও বীমা সেবা প্রদানের লক্ষ্যে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং মিডল্যান্ড ব্যাংক পিএলসির মধ্যে একটি ব্যাংক্যাসুরেন্স চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এই চুক্তির আওতায় এখন থেকে মিডল্যান্ড ব্যাংকের গ্রাহকরা ব্যাংকের শাখাগুলো থেকেই সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের বিভিন্ন জীবন বীমা পলিসি গ্রহণ এবং প্রিমিয়াম জমা দেওয়ার সুবিধা পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা, প্রধান অর্থ কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. মাহবুবুর রহমান এবং ব্যাংক্যাসুরেন্স বিভাগের প্রধান আবদুল্লাহ আল মামুন।
অন্যদিকে মিডল্যান্ড ব্যাংক পিএলসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) ইমতিয়াজ উদ্দিন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা (ডিএমডি ও সিআরও) মোহাম্মদ জাহিদ হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা (ডিএমডি ও সিটিও) নাজমুল হুদা সরকার এবং চিফ ব্যাংক্যাসুরেন্স অফিসার মোহাম্মদ রাশেদ আখতারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Posted ১০:৪৩ পূর্বাহ্ণ | শনিবার, ১১ এপ্রিল ২০২৬
bankbimarkhobor.com | Mr. Islam