শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রিইন্স্যুরেন্স প্রিমিয়ামে ৬৯৫ কোটি টাকা ছাড়াল নন-লাইফ বীমা খাত, চতুর্থ প্রান্তিকে

  |   রবিবার, ১২ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   64 বার পঠিত

রিইন্স্যুরেন্স প্রিমিয়ামে ৬৯৫ কোটি টাকা ছাড়াল নন-লাইফ বীমা খাত, চতুর্থ প্রান্তিকে

২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে (শেষ তিন মাসে) দেশের নন-লাইফ বীমা কোম্পানিগুলো পুনঃবীমা বা রিইন্স্যুরেন্স প্রিমিয়াম বাবদ মোট ৬৯৫ কোটি ৬১ লাখ টাকা ব্যয় করেছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর কাছে কোম্পানিগুলোর জমা দেওয়া অনিরীক্ষিত প্রতিবেদনের বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।

আইডিআরএ’র তথ্য অনুযায়ী, নন-লাইফ বীমা খাতের ৪৬টি কোম্পানির মধ্যে সর্বোচ্চ ব্যয় করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ সাধারণ বীমা কর্পোরেশন—২৩৫ কোটি ৩৪ লাখ টাকা। বেসরকারি খাতে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স ৮৮ কোটি ৫৩ লাখ এবং পাইওনিয়ার ইন্স্যুরেন্স ৫৪ কোটি ৯৪ লাখ টাকা রিইন্স্যুরেন্স প্রিমিয়াম হিসেবে ব্যয় করেছে।

এছাড়া প্রগতি ইন্স্যুরেন্স ২৯ কোটি ১০ লাখ, রিলায়েন্স ইন্স্যুরেন্স ২৯ কোটি ৭৮ লাখ, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স ২০ কোটি ২২ লাখ এবং প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স ১৭ কোটি ৪১ লাখ টাকা ব্যয় করেছে।

মাঝারি ব্যয়ের তালিকায় রয়েছে ফেডারেল ইন্স্যুরেন্স (১৫ কোটি ৩ লাখ), ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স (১৩ কোটি ৪৩ লাখ), রিপাবলিক ইন্স্যুরেন্স (১৩ কোটি ৭ লাখ) এবং ইউনিয়ন ইন্স্যুরেন্স (১২ কোটি ৪৮ লাখ)।

অন্যদিকে, তুলনামূলকভাবে কম ব্যয় করেছে বাংলাদেশ কো-অপারেটিভস ইন্স্যুরেন্স (২৫ লাখ), পূরবী জেনারেল ইন্স্যুরেন্স (১ কোটি ৯৬ লাখ), সিকদার ইন্স্যুরেন্স (১ কোটি ৪১ লাখ) এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স (২ কোটি ২১ লাখ)।

আইডিআরএ’র পূর্ণাঙ্গ তথ্যে দেখা যায়, ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে নন-লাইফ খাতের ৪৬টি কোম্পানির মধ্যে অগ্রণী ইন্স্যুরেন্স ৪ কোটি ৫৫ লাখ, এশিয়া ইন্স্যুরেন্স ৪ কোটি ২৭ লাখ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স ৬ কোটি ১২ লাখ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ৭ কোটি ০৪ লাখ, সেন্ট্রাল ইন্স্যুরেন্স ৫ কোটি ৯০ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ৫ কোটি ৬০ লাখ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ৬ কোটি ৮৬ লাখ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ৭ কোটি ০৪ লাখ, দেশ জেনারেল ইন্স্যুরেন্স ২ কোটি ৬৫ লাখ, ঢাকা ইন্স্যুরেন্স ৩ কোটি ৪৬ লাখ, ইস্টার্ন ইন্স্যুরেন্স ৪ কোটি ৯১ লাখ, এক্সপ্রেস ইন্স্যুরেন্স ২ কোটি ৮৮ লাখ, গ্লোবাল ইন্স্যুরেন্স ৭ কোটি ৮১ লাখ, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স ২ কোটি ৯৯ লাখ, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ ৫ কোটি ৩১ লাখ, জনতা ইন্স্যুরেন্স ৩ কোটি ০৬ লাখ, কর্ণফুলী ইন্স্যুরেন্স ৩ কোটি ৭১ লাখ, মেঘনা ইন্স্যুরেন্স ৪ কোটি ৩১ লাখ, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স ৪ কোটি ২৪ লাখ, নিটল ইন্স্যুরেন্স ৬ কোটি ২৮ লাখ, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স ৭ কোটি ১৩ লাখ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ৩ কোটি ০৯ লাখ, পিপলস ইন্স্যুরেন্স ৮ কোটি ৯২ লাখ, ফিনিক্স ইন্স্যুরেন্স ৫ কোটি ৪০ লাখ, প্রভাতী ইন্স্যুরেন্স ৬ কোটি ৬৯ লাখ, রূপালী ইন্স্যুরেন্স ৩ কোটি, সোনার বাংলা ইন্স্যুরেন্স ৩ কোটি ৪১ লাখ, সাউথ এশিয়া ইন্স্যুরেন্স ৬ কোটি ৮৩ লাখ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ৫ কোটি ৭০ লাখ, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স ৪ কোটি ১৯ লাখ এবং ইউনাইটেড ইন্স্যুরেন্স ৭ কোটি ১১ লাখ টাকা রিইন্স্যুরেন্স প্রিমিয়াম বাবদ ব্যয় করেছে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫২ পূর্বাহ্ণ | রবিবার, ১২ এপ্রিল ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(313 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com