শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ময়মনসিংহে জনতা ব্যাংকের বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন

  |   বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   57 বার পঠিত

ময়মনসিংহে জনতা ব্যাংকের বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন

সোমবার (১৩ এপ্রিল) জনতা ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে অবস্থিত শহীদ সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন হলে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই সম্মেলনে ময়মনসিংহ বিভাগের আওতাধীন বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা অংশগ্রহণ করেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান। তিনি তার বক্তব্যে ব্যাংকের সামগ্রিক কার্যক্রম, ব্যবসায়িক অগ্রগতি এবং গ্রাহকসেবার মানোন্নয়নে শাখা ব্যবস্থাপকদের আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান। তিনি ব্যাংকের নীতি বাস্তবায়ন, ঋণ বিতরণে সতর্কতা এবং খেলাপি ঋণ হ্রাসে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক ফারজানা খালেকের সভাপতিত্বে আয়োজিত এ সম্মেলনে এরিয়া প্রধানগণ, বিভাগীয় ও আঞ্চলিক পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা অংশগ্রহণ করেন।

সম্মেলনে ব্যাংকের চলমান কার্যক্রম, ব্যবসা সম্প্রসারণ, আমানত সংগ্রহ বৃদ্ধি, ঋণ বিতরণ ও পুনরুদ্ধার কার্যক্রম জোরদারকরণ, ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং গ্রাহকসেবার মানোন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি ব্যাংকের লক্ষ্য ও কর্মপরিকল্পনা বাস্তবায়নে করণীয় বিষয়গুলো নিয়েও মতবিনিময় করা হয়।

এ সময় বক্তারা শাখা পর্যায়ে সুশাসন নিশ্চিত করা, ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার করা এবং ব্যাংকের সামগ্রিক কর্মদক্ষতা বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। সম্মেলনে অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা করেন এবং সেগুলোর কার্যকর সমাধানের জন্য প্রয়োজনীয় সুপারিশ তুলে ধরেন।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৫১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com