শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ন্যাশনাল ব্যাংক ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পন্ন

  |   বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   49 বার পঠিত

ন্যাশনাল ব্যাংক ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পন্ন

দেশের প্রথম প্রজন্মের বেসরকারি ব্যাংক ন্যাশনাল ব্যাংক পিএলসি তাদের ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য বীমা সুবিধা প্রদানের লক্ষ্যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

গত ১৫ এপ্রিল ২০২৬ তারিখে ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কাজিমউদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির আওতায় ন্যাশনাল ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকরা নির্ধারিত প্রিমিয়াম পরিশোধের মাধ্যমে আকস্মিক মৃত্যু বা দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণসংক্রান্ত বীমা সুবিধা উপভোগ করতে পারবেন। এর ফলে গ্রাহক ও ব্যাংকের আর্থিক সুরক্ষা আরও জোরদার হবে।

অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ, কার্ড বিভাগের প্রধানসহ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী বলেন, “ন্যাশনাল ব্যাংক তার বিপুল সংখ্যক গ্রাহকের চাহিদা ও প্রত্যাশা পূরণে সর্বোচ্চ মানের ব্যাংকিং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। এই উদ্যোগের মাধ্যমে আধুনিক ও উন্নতমানের সেবার প্রতি গ্রাহকদের প্রত্যাশা পূরণে আমাদের অঙ্গীকার আরও সুদৃঢ় হবে।”

Facebook Comments Box
advertisement

Posted ৬:৩৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com