শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলামের পরলোকগমন

  |   বুধবার, ২৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   60 বার পঠিত

মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলামের পরলোকগমন

মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সোমবার (২৭ এপ্রিল ২০২৬) দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার প্রয়াণে প্রতিষ্ঠানের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সমগ্র বীমা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরোজ আহাম্মদ এক শোকবার্তায় বলেন, “গভীর বেদনার সঙ্গে আমরা তার মৃত্যুসংবাদ জানাচ্ছি। তার এই বিদায় আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।”

তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। পাশাপাশি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়, যেন তিনি তার পরিবার-পরিজনকে এই শোক সহ্য করার শক্তি দান করেন।

মো. নজরুল ইসলাম তার কর্মজীবনে একজন যোগ্য, নিষ্ঠাবান ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে সুপরিচিত ছিলেন। তার মৃত্যুর মাধ্যমে সহকর্মীরা একজন অভিজ্ঞ ও মানবিক মানুষকে হারালেন।

Facebook Comments Box
advertisement

Posted ৬:১৭ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(313 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com