শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

স্মার্ট এয়ার বাংলাদেশ ও প্রোটেক্টিভ ইসলামী লাইফের গ্রুপ বীমা চুক্তি

  |   শনিবার, ০৯ মে ২০২৬   |   প্রিন্ট   |   43 বার পঠিত

স্মার্ট এয়ার বাংলাদেশ ও প্রোটেক্টিভ ইসলামী লাইফের গ্রুপ বীমা চুক্তি

কর্মীদের জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সঙ্গে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর করেছে স্মার্ট এয়ার বাংলাদেশ। এই চুক্তির ফলে স্মার্ট এয়ার এর সকল কর্মকর্তা প্রোটেকটিভ ইসলামী লাইফের বিশেষ গ্রুপ বীমা পরিকল্পের আওতায় সকল সুবিধা ভোগ করবেন।

রাজধানীর একটি অভিজাত ভেন্যুতে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রোটেকটিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) ডা. কিশোর বিশ্বাস এবং স্মার্ট এয়ার বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক বাউডেউইন স্টার্ক।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্মার্ট এয়ারের ব্যবস্থাপনা পরিচালক বাউডেউইন স্টার্ক বলেন, আমাদের কর্মীদের নিরাপত্তা ও কল্যাণ আমাদের কাছে অগ্রাধিকার। প্রোটেকটিভ ইসলামী লাইফের সঙ্গে এই চুক্তি আমাদের কর্মকর্তাদের পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত সুরক্ষাও নিশ্চিত করবে।

প্রোটেকটিভ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী ডা. কিশোর বিশ্বাস বলেন, স্মার্ট এয়ারের মতো একটি আধুনিক প্রতিষ্ঠানের সুরক্ষা অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। আমরা আমাদের সেরা গ্রুপ বীমা সেবা প্রদানের মাধ্যমে তাদের কর্মীদের জীবনমান উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রোটেকটিভ ইসলামী লাইফের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সিনিয়র ম্যানেজার (গ্রুপ অ্যান্ড ওভারসিজ) মো. তাবিন বাশার এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (ইন্টার্নাল অডিট) মো. আফজালুর রহমান।

এই চুক্তির মাধ্যমে দেশের এভিয়েশন এবং ইন্স্যুরেন্স খাতের মধ্যে কর্পোরেট সম্পর্কের এক নতুন দিগন্ত উন্মোচিত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
advertisement

Posted ৪:২৭ পূর্বাহ্ণ | শনিবার, ০৯ মে ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(313 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com