শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দেশ জেনারেলের হিসাব বিভাগের ঊর্ধ্বতম ব‍্যবস্থাপক আহম্মেদ রেজার ইন্তেকাল

  |   মঙ্গলবার, ১২ মে ২০২৬   |   প্রিন্ট   |   34 বার পঠিত

দেশ জেনারেলের হিসাব বিভাগের ঊর্ধ্বতম ব‍্যবস্থাপক আহম্মেদ রেজার ইন্তেকাল

Desh General Insurance Company Limited–এর হিসাব বিভাগে কর্মরত ঊর্ধ্বতন ব্যবস্থাপক আহম্মেদ রেজা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জানা গেছে, তিনি ঘুমন্ত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর আকস্মিক মৃত্যুতে সহকর্মী, শুভানুধ্যায়ী ও বীমা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুম আহম্মেদ রেজা দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে Desh General Insurance Company Limited–এ দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর পেশাগত আন্তরিকতা ও মানবিক গুণাবলির জন্য তিনি সহকর্মীদের কাছে অত্যন্ত সম্মানিত ছিলেন।

কোম্পানির পক্ষ থেকে এক শোকবার্তায় গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা ও সহানুভূতি জানানো হয়েছে।

দেশ জেনারেল ইন্স্যুরেন্স পরিবারের সদস্যরা মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তাঁর অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন।

আল্লাহ তাআলা মরহুম আহম্মেদ রেজাকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

Facebook Comments Box
advertisement

Posted ৯:১১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১২ মে ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(313 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com