| বুধবার, ১৩ মে ২০২৬ | প্রিন্ট | 42 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের দুই কোম্পানির লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। কোম্পানি দুটি হলো নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। মঙ্গলবার (১২ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ লভ্যাংশ দেবে। এর অর্ধেক নগদ লভ্যাংশ, বাকিটা বোনাস। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৬৮ পয়সা আয় হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ৮১ পয়সা আয় হয়েছিল। সর্বশেষ বছরে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৬০ পয়সা, যা আগের বছর ৩ টাকা ১৩ পয়সা ছিল। গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৫ টাকা ৪৮ পয়সা। আগামী ২৯ আগস্ট সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ জুন।
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ৩৭ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। মঙ্গলবার (১২ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ৩০ জুন বেলা ১২টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ জুন।
Posted ১১:২৩ পূর্বাহ্ণ | বুধবার, ১৩ মে ২০২৬
bankbimarkhobor.com | Mr. Islam