শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিশিষ্ট বীমা ব্যক্তিত্ব এম শামসুল আলমের মৃত্যুবার্ষিকী আজ

  |   বুধবার, ২০ মে ২০২৬   |   প্রিন্ট   |   44 বার পঠিত

বিশিষ্ট বীমা ব্যক্তিত্ব এম শামসুল আলমের মৃত্যুবার্ষিকী আজ

আজ ২০ মে, বিশিষ্ট বীমা ব্যক্তিত্ব এম শামসুল আলমের মৃত্যুবার্ষিকী। ২০২০ সালের এই দিনে ৮৪ বছর বয়সে তিনি ইহলোক ত্যাগ করেন।

এম শামসুল আলম ১৯৩৬ সালের ২১ অক্টোবর পাবনার মাদপুরে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.কম (অনার্স) এবং এম.কম সম্পন্ন করে লন্ডন থেকে অ্যাসোসিয়েট অব দ্য চার্টার্ড ইন্স্যুরেন্স ইনস্টিটিউট (এসিআইআই) থেকে ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৬০ সালে পাকিস্তান ইন্স্যুরেন্স করপোরেশনে ট্রেনিং অফিসার হিসেবে যোগদান করেন। পেশার সুবাদে সেখানে পরিচয় ঘটে বরেণ্য বীমা ব্যক্তিত্ব নাসির এ চৌধুরীর সাথে। তার সঙ্গে পেশাগত জীবনে অনেক দ্বিমত হলেও বন্ধুত্ব কখনো ভাঙেনি। স্বাধীনতার পর সাধারণ বীমা কর্পোরেশনে দু’জনেই পদোন্নতি পান। এক পর্যায়ে তিনি ম্যানেজিং ডিরেকটর এবং নাসির এ চৌধুরী জেনারেল ম্যানেজার পদে কাজ করেন।

১৯৬৩, ৬৪ ও ৬৫ সালে তিনি ছিলেন ইংল্যান্ডে। ১৯৬৫ সালে তৎকালীন পূর্ব-পাকিস্তানে ফিরে আসেন। ১৯৬৯ সালে বিয়ের পর এম সামসুল আলম তেহ্রান চলে যান।
এম শামসুল আলম ১৯৭৩ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত সাধারণ বীমা করপোরেশনে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিযুক্ত ছিলেন।

১৯৭৫ সালে বীমাকে জাতীয়করণ করা হয়। ৪৯টি কোম্পানিকে একত্রিত করে পাঁচটি করপোরেশন করা হয়। পরবর্তীতে ১৯৭৩ সালের ১৪ মে পাঁচ করপোরেশন ভেঙে দিয়ে জীবন বীমা ও সাধারণ বীমা নামে দুটি করপোরেশনে রূপ দেয়া হয়। ১৯৭৭ সালে সাধারণ বীমা করপোরেশনের ম্যানেজিং ডিরেক্টর হন এবং ১৯৮৬ সাল পর্যন্ত সেখানেই ছিলেন। এরপর তিনি জীবন বীমার এমডি হন। সেখানে ছিলেন ২ বছর। আর তখনই বীমা খাত প্রাইভেট সেক্টরের জন্য উন্মুক্ত করা হয়। এম সামসুল আলম ১৯৮৮ সালে রিলায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানি প্রতিষ্ঠা করেন। এ কোম্পানিতে তিনি ২০০৫ সাল থেকে ১৭ বছর ম্যানেজিং ডিরেক্টর ছিলেন; ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। এরপর তার অবসর জীবন।

ওয়ান ইলেভেনের পরের ঘটনা। তখন তিনি লন্ডনে। টেলিফোনে সাধারণ বীমার চেয়ারম্যান হওয়ার অফার পেয়ে তিনি বাংলাদেশে ফিরে আসেন। তিনি ২০০৭ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত সাধারণ বীমার বোর্ড চেয়ারম্যান এবং ২০১৪ থেকে ২০১৫ সাল এই ২ বছর জীবন বীমার চেয়ারম্যান ছিলেন।

এছাড়া ২০১৪ সালে জীবন বীমা করপোরেশনে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হওয়ার আগে সাধারণ বীমা করপোরেশনে ২০০৭ থেকে ২০১৪ পর্যন্ত চেয়ারম্যান হিসেবে নিযুক্ত ছিলেন। ১৯৮৫ থেবে ৮৭ সাল পর্যন্ত এশিয়ান রি-ইন্স্যুরেন্স করপোরেশনের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন। বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানও ছিলেন তিনি।
এম শামসুল আলম তার কর্মজীবনে অনেক প্রতিষ্ঠানে কাজ করেছেন। যুক্তরাজ্যের চার্টার্ড ইন্স্যুরেন্স ইনস্টিটিউটের অ্যাসোসিয়েটশিপের একজন চার্টার্ড বীমাকারী হিসেবে কাজ করেছেন। এ ছাড়াও তিনি থাইল্যান্ডের ব্যাংককে এশিয়ান রিইন্স্যুরেন্স কর্পোরেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

দেশের বীমা খাতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২০ সালে প্রথম বীমা দিবসে তিনি বীমা পদকে ভূষিত হন।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৫৭ পূর্বাহ্ণ | বুধবার, ২০ মে ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(313 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com