শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  |   বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬   |   প্রিন্ট   |   21 বার পঠিত

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি (বিএনআইসি) লিমিটেড সম্প্রতি বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তাদের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে কোম্পানির প্রধান কার্যালয়সহ দেশের বিভিন্ন শাখা ও আঞ্চলিক কার্যালয়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়। উৎসবমুখর পরিবেশে কর্মকর্তা-কর্মচারীরা প্রতিষ্ঠানের দীর্ঘ পথচলার সাফল্য ও ভবিষ্যৎ অগ্রযাত্রার প্রত্যয় ব্যক্ত করেন।

কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক তায়েফ বিন ইউসুফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সানা উল্লাহ্।

অনুষ্ঠানে বক্তারা দেশের বীমা খাতে বিএনআইসি লিমিটেডের তিন দশকের অবদান, গ্রাহকসেবায় প্রতিষ্ঠানের অঙ্গীকার এবং আর্থিক খাতে কোম্পানির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে কোম্পানিটি সততা, আস্থা ও পেশাদারিত্বের মাধ্যমে গ্রাহকদের নির্ভরযোগ্য সেবা প্রদান করে আসছে এবং ভবিষ্যতেও আধুনিক ও উদ্ভাবনী বীমা সেবা সম্প্রসারণে কাজ করে যাবে।

এ সময় প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ উন্নয়ন ও সাফল্য কামনা করে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়।

বিএনআইসি লিমিটেডের ৩০ বছর পূর্তি শুধু একটি মাইলফলকই নয়, বরং দেশের বীমা শিল্পে কোম্পানিটির সুদীর্ঘ অভিজ্ঞতা, সুনাম ও গ্রাহক আস্থার প্রতিফলন। আগামী দিনগুলোতেও গ্রাহককেন্দ্রিক সেবা, প্রযুক্তিনির্ভর কার্যক্রম এবং টেকসই প্রবৃদ্ধির মাধ্যমে প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
advertisement

Posted ৬:২৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(311 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com