মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নিবন্ধন ফি প্রসঙ্গে আইনের যথাযথ ব্যাখ্যার ওপর জোর দিলেন আইডিআরএ’র নতুন চেয়ারম্যান

  |   সোমবার, ২৯ জুন ২০২৬   |   প্রিন্ট   |   27 বার পঠিত

নিবন্ধন ফি প্রসঙ্গে আইনের যথাযথ ব্যাখ্যার ওপর জোর দিলেন আইডিআরএ’র নতুন চেয়ারম্যান

বীমা কোম্পানির নিবন্ধন নবায়ন ফি নিয়ে তৈরি হওয়া জটিলতার মধ্যে বর্ধিত হারে নয়, বরং আবেদন জমার সময় কার্যকর থাকা গ্রস প্রিমিয়ামের প্রতি হাজারে ১ টাকা হারে ২০২৬ সালের নিবন্ধন নবায়নের সুপারিশ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এ বিষয়ে আইডিআরএর নবনিযুক্ত চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে নির্দেশনা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

গত ২৫ জুন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর পাঠানো এক চিঠিতে আইডিআরএ বলেছে, ২০২৬ সালের নিবন্ধন নবায়নের জন্য বীমা কোম্পানিগুলো ৩০ নভেম্বর ২০২৫-এর আগে আবেদন জমা দেয়। সে সময় বীমা আইন, ২০১০-এর ধারা ১১(২) এবং তৎকালীন কার্যকর বীমা ব্যবসা নিবন্ধন ফি বিধিমালাঅনুযায়ী নিবন্ধন নবায়ন ফি ছিল গ্রস প্রিমিয়ামের বিপরীতে প্রতি হাজারে ১ টাকা। ফলে আবেদন গ্রহণের সময় যে বিধান কার্যকর ছিল, সেই হারেই নিবন্ধন নবায়ন করা আইনগতভাবে যৌক্তিক বলে মত দিয়েছে কর্তৃপক্ষ।

চিঠিতে উল্লেখ করা হয়, নবনিযুক্ত চেয়ারম্যান, আইডিআরএর সদস্যবৃন্দ এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সর্বসম্মতিক্রমে মত দেওয়া হয় যে, আবেদন দাখিলের সময় বলবৎ থাকা ফি অনুযায়ী নিবন্ধন সনদ নবায়নই যথাযথ হবে।

এর আগে গত ২৩ জুন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এক চিঠিতে বীমা ব্যবসা নিবন্ধন ফি বিধিমালা, ২০১২ (সর্বশেষ সংশোধন, ২০২৬)-এর বিধি ৩(২) অনুযায়ী সর্বশেষ সরকারি গেজেটে নির্ধারিত হার ও সময়সীমা অনুসারে নিবন্ধন ফি আদায়ের জন্য আইডিআরএকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। ওই নির্দেশনার ফলে কোম্পানিগুলোর কাছ থেকে বর্ধিত হারে নিবন্ধন ফি আদায়ের প্রক্রিয়া শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়।

তবে আইডিআরএর নতুন চেয়ারম্যানের নেতৃত্বে অনুষ্ঠিত পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, আবেদন করার পরবর্তী সময়ে বিধিমালায় সংশোধন এলেও তা পূর্বে জমা দেওয়া আবেদনগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত নয়। এ কারণে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ২৩ জুনের নির্দেশনা পুনর্বিবেচনা করে ২০২৬ সালের নিবন্ধন নবায়ন ফি গ্রস প্রিমিয়ামের প্রতি হাজারে ১ টাকা নির্ধারণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

বিশ্লেষকদের মতে, আইডিআরএর এই অবস্থান বাস্তবায়িত হলে নিবন্ধন ফি নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা দূর হবে এবং আবেদনকারীদের ক্ষেত্রে আইনের পূর্বপ্রযোজ্যতা এড়ানো সম্ভব হবে। অন্যদিকে, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ চূড়ান্ত সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত নিবন্ধন ফি নিয়ে বীমা খাতে বিদ্যমান অনিশ্চয়তা বহাল থাকবে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৪১ পূর্বাহ্ণ | সোমবার, ২৯ জুন ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জীবন বীমা বাড়ছে
(341 বার পঠিত)
[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com