বুধবার ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন মোহাম্মদ জহির হোসেন

  |   মঙ্গলবার, ৩০ জুন ২০২৬   |   প্রিন্ট   |   21 বার পঠিত

ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন মোহাম্মদ জহির হোসেন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের জন্য নিয়োজিত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন সম্প্রতি ইসলামী ব্যাংক ফাউন্ডেশন প্রধান কার্যালয় পরিদর্শন করেন।

এসময় তিনি ফাউন্ডেশনের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করে ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রমের বিষয়ে অবহিত হন। ফাউন্ডেশনের শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্যশিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম ব্যাংকের সামগ্রিক সুনাম ও মূল্যবোধ ধারণ করে পরিচালিত হওয়ায় তিনি ফাউন্ডেশনের সামগ্রিক কর্মকান্ডের প্রশংসা করেন।

তিনি আইবিএফ এর উন্নয়ন ও অগ্রযাত্রায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এসময় ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী, জেনারেল ম্যানেজার মো: ফায়জুল কবীর ও ইসলামী ব্যাংকের কোম্পানি সেক্রেটারী মোহাম্মদ হাবিবুর রহমানসহ ফাউন্ডেশনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৬:০৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com