শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

অস্ট্রেলিয়ান বাংলাদেশি উইমেনস চেম্বার অফ কমার্সের গালা ইভিনিং

  |   সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   134 বার পঠিত

সিডনির রিজেস হোটেল ক্যাম্পবেলটাউন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ‘এলান গালা অ্যান্ড চ্যারিটি ইভিনিং’। অস্ট্রেলিয়ান বাংলাদেশি উইমেনস চেম্বার অফ কমার্সে (এবিডব্লিউসিসি) এ আয়োজন ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) নিধি, মোটিফ অ্যান্ড হেরিটেজের সৌজন্যে এ সান্ধ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় রাজনৈতিক নেতারা, ব্যবসায়ী, আইনজীবী, প্রকৌশলী, ডাক্তার ও কমিউনিটির অন্য গুণিজনদের পদচারণায় মুখর ছিল এ আয়োজন। বিশেষত ফুলকি এনজিওর জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে আয়োজনটির সার্থকতা ফুটিয়ে তোলে। ফুলকি, সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের শিক্ষা ও সহায়তার মাধ্যমে ক্ষমতায়নে নিবেদিত একটি বাংলাদেশ-ভিত্তিক সংস্থা।

অনুষ্ঠানটি অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয়। এরপর সভাপতি নাজিয়া মাহমুদ তার শুভেচ্ছা বক্তব্যে সবার প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ উপলক্ষ্যে বাঙালি ঐতিহ্যের প্রতীক শাড়ি পরিধান করে তিনি উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করেন।

এ ছাড়া সাবেক কাউন্সিলর শাহে জামান টিটু ও ফাগুন হাওয়ার সভাপতি তিশা তানিয়া এবিডব্লিউসিসি প্রতিষ্ঠার প্রেক্ষাপট এবং নারী উদ্যোক্তাদের ওপর এর ইতিবাচক প্রভাব ব্যাখ্যা করেন। বক্তৃতায় মার্ক কুরি এমপি, স্যালি কুইনেল, কনসুলেট জেনারেল মো. জাহাঙ্গীর আলম খান রানা এবং আবদুল খান রতন তাদের চিন্তা ও অভিজ্ঞতা ভাগ করে নেন।

অনুষ্ঠানে নৃত্য, সংগীতের পাশাপাশি ‘নিধি, মোটিফ অ্যান্ড হেরিটেজ’, ‘ফ্যাশন প্রেট’ ও ‘পাড় আঁচল শাড়ীজ’ এর মনোমুগ্ধকর ফ্যাশন শো অনুষ্ঠিত হয়।

শেষে নারীর ক্ষমতায়ন, প্রবাসে ঐতিহ্যের জাঁকজমক উদযাপন এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করার লক্ষ্যে এবিডব্লিউসিসির মিশন পুনর্ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে গালা ইভেন্টের সমাপ্তি ঘোষণা হয়।

 

Facebook Comments Box
advertisement

Posted ৭:১৮ পূর্বাহ্ণ | সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com