শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

অস্ট্রেলিয়ায় বাংলাদেশ প্রেস ও মিডিয়া ক্লাবের মিলনমেলা

  |   রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   101 বার পঠিত

অস্ট্রেলিয়ায় বাংলাদেশ প্রেস ও মিডিয়া ক্লাবের মিলনমেলা

অস্ট্রেলিয়ায় বাংলাদেশ প্রেস ও মিডিয়া ক্লাবের মিলনমেলা

নতুন বছরে অস্ট্রেলিয়ার বৃহত্তম প্রেস ও মিডিয়া ক্লাবের সদস্যদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বছরের প্রথম দিনটিতে বার্ষিক বারবিকিউ উদযাপন করতে ক্লাবের সদস্যরা একত্রিত হন।

বুধবার (১ জানুয়ারি) সিডনির ল্যাম্বার্ট রিজার্ভ পার্কে ক্লাবে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। ক্লাবের সদস্য ও তাদের পরিবার নিয়ে উচ্ছ্বাস ও উল্লাসে মুখরিত ছিল পুরো দিনটি।

ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক এলিজা আজাদ টুম্পা সদ্য ক্যামডেন কাউন্সিল থেকে কাউন্সিলর নির্বাচিত হওয়ায় বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এই সম্মাননা প্রদান করেন ক্লাবের সভাপতি রহমতউল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন সুদূর বাংলাদেশ থেকে আগত এলিজা আজাদের বাবা মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম এবং তার সহধর্মিণী।

অনুষ্ঠানে বিশেষ ভূমিকা পালন করেন ক্লাবের সহ-সভাপতি কাজী সুলতানা শিমি। তিনি সিডনির বিশিষ্ট ব্যক্তি এবং ক্লাবের সদস্যদের তার লেখা বই উপহার দেন।

ক্লাবের সভাপতি রহমত উল্লাহ বলেন, প্রতি বছর ১ জানুয়ারি এই দিনটি পরিবারের মিলনমেলা হিসেবে উদযাপন করা হবে। আপনারা সবাই আগামী বছরের এই দিনে উপস্থিত থাকবেন।

অস্ট্রেলিয়ার বৃহত্তম প্রেস ক্লাব হিসেবে অস্ট্রেলিয়া-বাংলাদেশ প্রেস ও মিডিয়া ক্লাব ইতোমধ্যে প্রতিষ্ঠিত। অসংখ্য সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্বের সমন্বয়ে গঠিত এ সংস্থা সম্প্রদায়ের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৬:১৯ পূর্বাহ্ণ | রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com