| সোমবার, ২০ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 51 বার পঠিত
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক ক্রমেই বিস্তৃত হচ্ছে। পাশাপাশি, দেশের বিপুলসংখ্যক মানুষ বিদেশে অবস্থান করছেন। বিশ্বের নানা প্রান্তে বসবাসরত প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে দেশের অর্থনীতির গতিশীলতা বজায় রয়েছে। প্রবাসীদের আর্থিক লেনদেন সহজ করতে আজকের (২০ এপ্রিল, ২০২৬) মুদ্রা বিনিময় হার তুলে ধরা হলো।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, রোববার দেশের বৈদেশিক মুদ্রা বাজারে মার্কিন ডলার কেনা ও বিক্রির হার নির্ধারণ করা হয়েছে ১২২.৭০ টাকা। অর্থাৎ গড় বিনিময় হার দাঁড়িয়েছে ১২২ টাকা ৭০ পয়সা। অন্যদিকে, ইউরো কেনার হার নির্ধারণ করা হয়েছে ১৪৪ টাকা ৩১ পয়সা এবং বিক্রয় হার ১৪৪ টাকা ৩৫ পয়সা। উল্লেখ্য, বাজার পরিস্থিতির ওপর নির্ভর করে মুদ্রার বিনিময় হার পরিবর্তিত হতে পারে।
নিম্নে বিভিন্ন মুদ্রার হালনাগাদ ক্রয় ও বিক্রয় হার তুলে ধরা হলো—
| মুদ্রা | ক্রয় (টাকা) | বিক্রয় (টাকা) |
|---|---|---|
| ইউএস ডলার | ১২২.৭০ | ১২২.৭০ |
| ব্রিটিশ পাউন্ড | ১৬৬.৮১ | ১৬৬.৮৭ |
| ইউরো | ১৪৪.৩১ | ১৪৪.৩৫ |
| জাপানি ইয়েন | ০.৭৭ | ০.৭৭ |
| অস্ট্রেলিয়ান ডলার | ৮৭.৯২ | ৮৭.৯৭ |
| সিঙ্গাপুর ডলার | ৯৬.৫৬ | ৯৬.৬৪ |
| কানাডিয়ান ডলার | ৮৯.৬০ | ৮৯.৬০ |
| ভারতীয় রুপি | ১.৩২ | ১.৩২ |
| সৌদি রিয়াল | ৩২.৭৭ | ৩২.৭৯ |
Posted ১০:২১ পূর্বাহ্ণ | সোমবার, ২০ এপ্রিল ২০২৬
bankbimarkhobor.com | Mr. Islam