শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আট দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি

অর্থনীতি ডেস্ক   |   মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   85 বার পঠিত

আট দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি

সংগৃহীত ছবি

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ও সাপ্তাহিক ছুটির কারণে আগামী ২০ অক্টোবর থেকে টানা আট দিন লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় স্থলবন্দরের ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক সময়ের মতোই চলবে।

দুর্গাপূজা উপলক্ষে আগামী ২১ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ছয় দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীরা। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আগামী দুই শুক্রবারও (২০ ও ২৭ অক্টোবর) বন্ধ থাকবে আমদানি-রপ্তানি।

সম্প্রতি ভারতের চ্যাংরাবান্ধা এক্সপোর্টার্স, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার ও ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যৌথ সভায় ছয় দিন আমদানি-রপ্তানির সব কাজকর্ম বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়। এ-সংক্রান্ত চিঠি বুড়িমারী স্থল শুল্ক কাস্টমস ও আমদানি-রপ্তানিকারক সমিতি এবং সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনকে দেওয়া হয়েছে। রোববার বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি এবং পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন।

বুড়িমারী ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) মুর হাসান কবির বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্যবসায়ীদের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও স্থলবন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত অব্যাহত থাকবে।

Facebook Comments Box
advertisement

Posted ২:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com