শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইতালিতে নৌকাডুবিতে ৪১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক   |   বুধবার, ০৯ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   169 বার পঠিত

ইতালিতে নৌকাডুবিতে ৪১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

সংগৃহীত ছবি

ইতালীয় দ্বীপ ল্যাম্পেডুসার কাছে নৌকাডুবির ঘটনায় ৪১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। বুধবার দুর্যোগ থেকে বেঁচে যাওয়া ৪ অভিবাসনপ্রত্যাশী এ তথ্য জানিয়েছেন। খবর: বিবিসি

উদ্ধার হওয়া ব্যক্তিরা বলছেন, তারা নৌকায় তিউনিসিয়ার স্ফ্যাক্স থেকে যাত্রা করেছিলেন। ইতালি যাওয়ার পথে নৌকাটি ডুবে যায়।

উদ্ধার হওয়া ব্যক্তিরা মূলত আইভরি কোস্ট এবং গিনির নাগরিক। তাদের মধ্যে ৩ জন পুরুষ এবং একজন নারী।

তারা জানান, নৌকাটি প্রায় ৭মি (২০ ফুট) লম্বা ছিল। গত বৃহস্পতিবার তিউনিসিয়ার স্ফ্যাক্স থেকে নৌকাটি যাত্রা শুরু করে। কিন্তু তীব্র ঢেউয়ের আঘাতে কয়েক ঘণ্টার মধ্যেই নৌকাটি ডুবে যায়। মাত্র ১৫ জন জীবনরক্ষাকারী সরঞ্জাম পরেছিলেন। ওই নৌকায় ৩ শিশু ছিলও। তার নৌকাডুবির ঘটনায় মারা গেছে।

তারা আরও বলেন, একটি কার্গো জাহাজ তাদের উদ্ধার করে এবং ইতালীয় উপকূলরক্ষী জাহাজে তুলে দেয়।

এদিকে তিউনিসিয়ার কর্তৃপক্ষ বলছে, ল্যাম্পেডুসা থেকে প্রায় ৮০ মাইল (১৩০ কিমি) দূরে অবস্থিত একটি বন্দর শহর স্ফ্যাক্স। উন্নত জীবনের আশায় অভিবাসনপ্রত্যাশীদের কাছে এটি জনপ্রিয় প্রবেশদ্বার হিসেবে পরিচিত।

সাম্প্রতিক দিনগুলিতে, ইতালীয় টহল নৌকা এবং দাতব্য গোষ্ঠীগুলি ল্যাম্পেডুসায় আগত আরও ২ হাজার অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করে।

চলতি বছর উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার পথে এ পর্যন্ত ১ হাজার ৮০০ এর বেশি অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারিয়েছেন।

Facebook Comments Box
advertisement

Posted ১:২৪ অপরাহ্ণ | বুধবার, ০৯ আগস্ট ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com