শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইরানের চীনবিষয়ক বিশেষ প্রতিনিধি হলেন গালিবাফ

  |   রবিবার, ১৭ মে ২০২৬   |   প্রিন্ট   |   28 বার পঠিত

ইরানের চীনবিষয়ক বিশেষ প্রতিনিধি হলেন গালিবাফ

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে চীনবিষয়ক বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমও সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানায়, গালিবাফ সম্প্রতি ইসলামি প্রজাতন্ত্র ইরানের চীনবিষয়ক বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন। দেশটির আরও কয়েকটি গণমাধ্যমেও একই ধরনের খবর প্রকাশ হয়েছে।

তাসনিম জানায়, তিনি ইরান ও চীনের মধ্যকার বিভিন্ন খাতের সম্পর্ক সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে বার্তা সংস্থা ফার্সও রোববার (১৭ মে) এ নিয়োগের খবর নিশ্চিত করেছে।

এর আগে এই পদে দায়িত্ব পালন করেছেন ইরানে নিযুক্ত বর্তমান রাষ্ট্রদূত আবদোলরেজা রাহমানি ফাজলি এবং ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাবেক সচিব আলি লারিজিনি।

উল্লেখ্য, গত মার্চ মাসে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় আলি লারিজানি নিহত হন।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৪২ পূর্বাহ্ণ | রবিবার, ১৭ মে ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com