| শনিবার, ২৮ মার্চ ২০২৬ | প্রিন্ট | 58 বার পঠিত
ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে শুক্রবার (২৭ মার্চ) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরানপন্থি গোষ্ঠীগুলোর সম্ভাব্য হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র ও ইরাক তাদের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। এই দ্বিপাক্ষিক উদ্যোগের মূল লক্ষ্য হলো ইরাকি ভূখণ্ডকে ব্যবহার করে মার্কিন স্থাপনা বা অন্য কোনো পক্ষের ওপর হামলা চালানো প্রতিরোধ করা।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ইরাক ও যুক্তরাষ্ট্র যৌথভাবে সন্ত্রাসবাদী হামলা দমনে কাজ করবে। একইসঙ্গে ইরাকের মাটি যেন কোনোভাবেই ইরাকি জনগণ, দেশটির নিরাপত্তা বাহিনী, কৌশলগত স্থাপনা এবং সম্পদ—এমনকি সেখানে অবস্থানরত মার্কিন কর্মী, কূটনৈতিক মিশন ও গ্লোবাল কোয়ালিশনের বিরুদ্ধে আগ্রাসন চালানোর ক্ষেত্র হিসেবে ব্যবহৃত না হয়, তা নিশ্চিত করা হবে।
মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তাল পরিস্থিতিতে ইরাককে একটি নিরপেক্ষ ও নিরাপদ অঞ্চল হিসেবে ধরে রাখতেই এই বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বিশেষ করে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো যেন ইরাকের সার্বভৌমত্বকে কাজে লাগিয়ে মার্কিন স্বার্থে আঘাত হানতে না পারে, সে বিষয়ে দুদেশই এখন থেকে আরও নিবিড়ভাবে তথ্য আদান-প্রদান ও সামরিক সমন্বয় করবে।
Posted ৭:৫৫ পূর্বাহ্ণ | শনিবার, ২৮ মার্চ ২০২৬
bankbimarkhobor.com | Mr. Islam