শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কমলার ‘হিপহপ’ নাচের ভিডিও ভাইরাল, সমালোচনার ঝড়

আন্তর্জাতিক ডেস্ক   |   মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   91 বার পঠিত

কমলার ‘হিপহপ’ নাচের ভিডিও ভাইরাল, সমালোচনার ঝড়

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ‘হিপহপ’ নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি দেখে নেটিজেনরা নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন। অনেকে তাকে নিয়ে সমালোচনা করছেন।

হিপহপের ৫০তম বার্ষিকী উদ্‌যাপনে সম্প্রতি হোয়াইট হাউসে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ৫৮ বছর বয়সী কমলা। এ অনুষ্ঠানেই তিনি নাচ করেছিলেন।

কমলার নাচের ২২ সেকেন্ডের একটি ভিডিও এক্সে (টুইটার) শেয়ার করেছেন মার্কিন রাজনৈতিক ভাষ্যকার অ্যান্থনি ব্রায়ান লোগান।

ভিডিওটিতে কমলাকে হিপহপ সুরের সঙ্গে তাল মিলিয়ে নাচতে দেখা যায়। ভিডিওটি অনলাইনে আসার পর ভাইরাল হয়।

ভাইরাল ভিডিওতে কমলার ‘হিপহপ’ নাচের মুদ্রা দেখে অনেক নেটিজেন তাকে নিয়ে হাসিঠাট্টা, ব্যঙ্গবিদ্রূপ করছেন।

একজন কমলাকে ‘বুড়ো খালা’ বলে সম্বোধন করেছেন। আরেকজন তার নাচকে বিব্রতকর বলে মন্তব্য করেছেন।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৪৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com