শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কানাডায় নিখোঁজের একমাস পর মিলল প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীর লাশ

  |   বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   72 বার পঠিত

কানাডায় নিখোঁজের একমাস পর মিলল প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীর লাশ

কানাডায় নিখোঁজের একমাস পর মিলল প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীর লাশ

কানাডার টরেন্টোতে নিখোঁজের একমাস পর নিধুয়া মুক্তাদি (১৯) নামে এক বাংলাদেশি প্রবাসী কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।স্থানীয় সময় শনিবার পোর্ট ব্রুস সৈকতের কাছে ইরি লেকের তীর থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন নিধুয়ার ভাই আব্রাহাম মুক্তাদির। গত ৩ ডিসেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

নিধুয়া মুক্তাদির কানাডায় বাংলাদেশি লেখক ও উপস্থাপক সামিনা নাসরিন চৌধুরীর মেয়ে। তিনি মায়ের সঙ্গে স্কারবারোর ক্রিসেন্ট টাউনে থাকতেন।

অন্টারিও প্রাদেশিক পুলিশ জানিয়েছে, নিধুয়া কানাডার ফানশাওয়ে কলেজে নার্সিংয়ে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পোর্ট ব্রুসের ইরি লেক থেকে তার মরদেহ পাওয়া যায়। ডিসেম্বরের শুরুতে সেখানকার লন্ডন এলাকা থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি।

পোর্ট স্ট্যানলি থেকে প্রায় পাঁচ কিলোমিটার উত্তর-পূর্বে হক ক্লিফ রোড থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি। ডুবুরি ও ড্রোনের সাহায্য তাকে খোঁজার চেষ্টা করে পুলিশ। শনিবার ওয়ানেটা বিচে একজন কানাডিয়ান নাগরিক নিধুয়ার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায়। মঙ্গলবার অন্টারিও প্রাদেশিক পুলিশ মরদেহ উদ্ধার।

তার মৃত্যুর ঘটনায় সেখানকার আশেপাশের পরিস্থিতির তদন্ত চলছে জানিয়ে পুলিশ বলেছে, নিহতের শরীরে অস্বাভাবিক কোনো কিছু পাওয়া যায়নি। মৃত্যুর কারণ তদন্ত করা হচ্ছে।

আব্রাহাম মুক্তাদির বলেন, পুলিশ আমার বোনের মরদেহ খুঁজে পেয়েছে। আমার পরিবার খুব খারাপ সময়রের মধ্য দিয়ে যাচ্ছে। আমার বোন খুব সাহসী ও দৃঢ়চিত্তের ছিল। তাকে হারিয়ে আমার পরিবার খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।

নিধুয়া মুক্তাদিরের মা সামিনা নাসরিন চৌধুরী বলেন, মেয়ের সঙ্গে আমার সর্বশেষ কথা হয়েছে ২৯ নভেম্বর। আমার মনে হয় আমি একটি খারাপ স্বপ্ন দেখছি, জেগে ওঠে দেখব সব ঠিক আছে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৩৫ পূর্বাহ্ণ | বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com