শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কুয়েত প্রবাসী প্রবীণ সাংবাদিক মোহাম্মদ ইয়াকুব আর নেই

  |   সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   74 বার পঠিত

কুয়েত প্রবাসী প্রবীণ সাংবাদিক মোহাম্মদ ইয়াকুব আর নেই

কুয়েত প্রবাসী প্রবীণ সাংবাদিক মোহাম্মদ ইয়াকুব আর নেই

না ফেরার দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা, জ্যেষ্ঠ সাংবাদিক ও আজকের সূর্যোদয় পত্রিকার সাবেক কুয়েত ব্যুরো প্রধান মোহাম্মদ ইয়াকুব। রোববার (২৯ ডিসেম্বর) ফেনী সদর উপজেলার শহরস্থ ডাক্তার পারা এলাকায় রাষ্ট্রীয় মর্যাদায় জাতির এই সূর্য সন্তানের দাফন সম্পন্ন হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক মোহাম্মদ ইয়াকুব তিন যুগেরও বেশি সময় কুয়েতে ছিলেন। গত তিন বছর আগে শারীরিক অসুস্থতার জন্য বাংলাদেশে চলে যান তিনি। তারপর দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন বাংলাদেশে।

মোহাম্মদ ইয়াকুবের মৃত্যুতে কুয়েতের বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। জ্যেষ্ঠ এই সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন ও সাধারণ সম্পাদক আ হ জুবেদ।

শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি প্রয়াত জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ ইয়াকুবের বিদেহী আত্মার শান্তি কামনা করেন বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সাংবাদিক নেতারা।

Facebook Comments Box
advertisement

Posted ৮:১০ পূর্বাহ্ণ | সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com