কেমলুব লিমিটেডের উদ্যোগে ডিলারদের ওমরাহ পালন

অর্থনীতি ডেস্ক   |   বুধবার, ০৩ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   194 বার পঠিত

কেমলুব লিমিটেডের উদ্যোগে ডিলারদের ওমরাহ পালন

সংগৃহীত ছবি

ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের (বিপিসিএল) বাংলাদেশে বাজারজাতকারী একমাত্র প্রতিষ্ঠান কেমলুব লিমিটেড (ম্যাক লুব্রিকেন্টস) এর উদ্যোগে ৪১ জনের একটি দল সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে।

কেমলুব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক আবেদীন তাদেরকে বিদায় জানান।

এসময় কেমলুব লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. মোকছেদুর রহমানসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ বছর সারা বাংলাদেশ থেকে ম্যাক লুব্রিকেন্টসের সর্বোচ্চ বিক্রয়কারী ডিলারদেরকে সৌদি আরবে ওমরাহ পালনের সুযোগ দেওয়া হয়। ডিলারদের জন্য ম্যাক লুব্রিকেন্টসের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে ঘোষণা করেন কেমলুব লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক আবেদীন।

Facebook Comments Box
advertisement

Posted ৪:০০ পিএম | বুধবার, ০৩ এপ্রিল ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com