শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ক্যাশ কালেকশনে বিকাশের বি২বি সলিউশন ব্যবহার করবে সিঙ্গার

অর্থনীতি ডেস্ক   |   বুধবার, ১৯ জুন ২০২৪   |   প্রিন্ট   |   76 বার পঠিত

সংগৃহীত ছবি

বিকাশের বি২বি (বিজনেস টু বিজনেস) কালেকশন সলিউশন ব্যবহার করবে দেশের অন্যতম শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ড সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। দেশব্যাপী ছড়িয়ে থাকা সিঙ্গারের ৪৭০টি শো-রুম এই সেবা ব্যবহার করবে, যা প্রতিষ্ঠানটির ক্যাশ কালেকশনের সময় এবং অর্থ সাশ্রয় করে মাঠপর্যায়ে আর্থিক ব্যবস্থাপনাকে আরও সহজ করে তুলবে।

সম্প্রতি এই লক্ষ্যে বিকাশ এবং সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ এবং সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ঈ্ইদ এমরে শেনওলুর।

এসময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বি২বি এই সেবায় প্রতিষ্ঠানটির মাঠপর্যায়ে সরবরাহ চেইনে আর্থিক ব্যবস্থাপনা হয়ে উঠবে ক্যাশবিহীন, স্বচ্ছ ও নিরাপদ। এই চুক্তির ফলে প্রতিদিন সিঙ্গারের শো-রুম থেকে ক্যাশ সংগ্রহ করে তার বিপরীতে ইলেকট্রনিক মানি (ই-মানি) সরবরাহ করবে বিকাশ।

উল্লেখ্য, সিমেন্ট, বেভারেজ, লাইফস্টাইল, খাদ্য, ওষুধসহ বিভিন্ন খাতের শীর্ষ প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যেই বিকাশের এই ‘বি২বি সলিউশন’ ব্যবহার করছে। এই সেবাটি দেশের বৃহৎ সরবরাহ ব্যবস্থা পরিচালনকারী প্রতিষ্ঠানগুলোর মাঠপর্যায়ে আর্থিক ব্যবস্থাপনাকে সহজ ও নিরাপদ করে সার্বিক ব্যবসা পরিচালনায় দক্ষতা বাড়িয়েছে। পাশাপাশি, স্মার্ট অর্থনীতির অভিযাত্রায় দেশের ডিজিটাল লেনদেনের ইকোসিস্টেমকেও সুদৃঢ় করছে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:২৪ অপরাহ্ণ | বুধবার, ১৯ জুন ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com