শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গাজায় হঠাৎ তীব্র বোমা হামলা, মোবাইল-ইন্টারনেট সেবা বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক   |   শনিবার, ২৮ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   89 বার পঠিত

গাজায় হঠাৎ তীব্র বোমা হামলা, মোবাইল-ইন্টারনেট সেবা বন্ধ

সংগৃহীত ছবি

হঠাৎ গাজা উপত্যকা লক্ষ্য করে শুক্রবার রাত থেকে তীব্র বোমা হামলা শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। আর এ হামলায় বন্ধ হয়ে গেছে গাজার মোবাইল ও ইন্টারনেট সেবা। এর মাধ্যমে বিশ্ব থেকে বিচ্ছিন্ন ও অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়েছে গাজা।

শুক্রবার এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছিল, কাতারের মধ্যস্থতায় হামাস-ইসরায়েলের মধ্যে যে কোনো সময় যুদ্ধবিরতি হতে পারে। এরমধ্যেই ইসরায়েলি বাহিনী গাজায় তীব্র বোমা হামলা শুরু করে।

গাজা থেকে আল জাজিরার সাংবাদিক জানিয়েছেন, তাদের পূর্ব অভিজ্ঞতা থেকে ধারণা করছেন, গাজায় বড় কিছু, অর্থাৎ স্থল অভিযান শুরু করতে পারে ইসরায়েলি সৈন্যরা৷ এছাড়া যুদ্ধবিরতির আগে শেষবারের মতো তীব্র হামলা চালাতে পারে তারা।

তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, তারা গাজায় স্থল অভিযান সম্প্রসারণ করবেন৷ তিনি গাজা সিটি থেকে সাধারণ মানুষকে উত্তরাঞ্চলের দিকে সরে যেতে বলেছেন। যদিও তখনও বৃষ্টির মতো সেখানে বোমা হামলা চলছিল৷

Facebook Comments Box
advertisement

Posted ১১:৫৯ পূর্বাহ্ণ | শনিবার, ২৮ অক্টোবর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com