শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জলদস্যুর কবল থেকে পাকিস্তানি নাবিকদের বাঁচাল ভারতীয় নৌবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক   |   মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   83 বার পঠিত

জলদস্যুর কবল থেকে পাকিস্তানি নাবিকদের বাঁচাল ভারতীয় নৌবাহিনী

সংগৃহীত ছবি

সোমালি জলদস্যুদের কবল থেকে ১৯ জন পাকিস্তানি নাবিককে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। মঙ্গলবার একটি ইরানি মাছ ধরার নৌকা থেকে তাদের উদ্ধার করেছে ভারতের নৌবাহিনীর টহলদার যুদ্ধজাহাজ আইএনএস সুমিত্রা।

ভারতীয় নৌবাহিনী থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার সোমালিয়ায় টহল দেওয়ার সময় ইরানের পতাকাবাহী একটি মাছধরা নৌকার গতিবিধি লক্ষ্য করে সন্দেহ জাগে আইএনএস সুমিত্রার সদস্যদের। তারা জাহাজটিকে থামার নির্দেশ দেন এবং তারপর সেই নৌকাটিতে গিয়ে জলদস্যুদের আটক এবং নাবিকদের উদ্ধার করেন।

মাছধরার ওই নৌকাটির নাম আল নাঈমি। নৌকাটি ইরানের পতাকাবাহী হলেও সেখানের সব নাবিক কেন পাকিস্তানের নাগরিক, তা অস্পষ্ট। ভারতীয় নৌবাহিনীর বিবৃতিতে এ সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ভারতের নৌসেনা ও আটক জলদস্যুদের একটি ছবি প্রকাশ কেরছে নৌবাহিনী। সেই ছবি থেকে বোঝা যাচ্ছে, এই জলদস্যুদের সবাই সোমালিয়ার নাগরিক।

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর এক মাস পর গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এডেন উপসাগর, আরব সাগর হামলা শুরু করে ইরানের হুথি বিদ্রোহীরা। এদিকে এডেন উপসাগরের সোমালিয়ার উপকূলে গত কয়েক মাস ধরে জলদস্যুদের দৌরাত্ম্যও বৃদ্ধি পেয়েছে।

আরব সাগর ও এডেন উপসাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপত্তা দিতে গত ২৬ ডিসেম্বর এই দুই সাগরে কয়েকটি যুদ্ধজাহাজ পাঠায় ভারত। আইএনএস সুমিত্রা সেই বহরেরই একটি জাহাজ। এডেন সাগর এবং সোমালিয়ার উপকূলে জাহাজটি টহল দিয়ে বেড়ায়।

এ ইস্যুতে এখন পর্যন্ত পাকিস্তানের কাছ থেকে কোনো বক্তব্য-বিবৃতি আসেনি। উদ্ধার পাকিস্তানীদের কীভাবে হস্তান্তর করা হবে— সে সংক্রান্ত কোনো তথ্যও জানায়নি ভারতের নৌবাহিনী।

Facebook Comments Box
advertisement

Posted ১:৩১ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com