| শনিবার, ১৫ মার্চ ২০২৫ | প্রিন্ট | 76 বার পঠিত
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশী নিহত
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশী ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কামরুল ইসলাম (৩৩) ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের করমুল্যাহপুর গ্রামের অজি উল্ল্যাহ হাফেজ বাড়ির মৃত আবদুল মান্নান মিয়ার ছেলে। কামরুলের বড় ভাই কামরুজ্জামানের বরাত দিয়ে পরিবারের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
কামরুজ্জামান জানান, ১২ বছর আগে দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন কামরুল ইসলাম। সেখানে কিছুদিন চাকরির পর নিজে দোকান দিয়েছেন। দেশটির ফ্রি স্টেট প্রভিন্সের ভেপেনার শহরে ব্যবসা করতেন কামরুল। বৃহস্পতিবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করার সময় ডাকাতি করতে আসে দুজন কৃষ্ণাঙ্গ। এ সময় দোকানের নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় তারা। এক পর্যায়ে দোকানের বাইরে রাখা কামরুলের গাড়িতে আরো নগদ অর্থ আছে ভেবে তাকে নিয়ে যায় গাড়ির কাছে। সেখানেই কামরুলের বুকের বাম পাশে গুলি করে।
Posted ৪:০৭ পূর্বাহ্ণ | শনিবার, ১৫ মার্চ ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam