| বুধবার, ০৮ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 98 বার পঠিত
ভোক্তা পর্যায়ে কমেছে এলপি গ্যাসের দাম। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৭০ টাকা থেকে কমে ১ হাজার ২৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ভোক্তা পর্যায়ে ২৯ টাকা কমেছে। এছাড়া অটোগ্যাসের দাম ৫৮ টাকা ১৫ পয়সা থেকে কমিয়ে ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সম্প্রতি সংবাদ সম্মেলনে এ দাম ঘোষণা করে। গতকাল সন্ধ্যা ৬টা থেকে নতুন দর কার্যকর হয়েছে।
সংস্থাটি প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে। তবে বাজারে নির্ধারিত দামে এলপিজি বিক্রি না হওয়ার অভিযোগ আছে। এলপিজির ১২ কেজি সিলিন্ডার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় গৃহস্থালির কাজে।
এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, অক্টোবরের জন্য সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের ঘোষিত সৌদি সিপি প্রতি টন যথাক্রমে ৪৯৫ ডলার ও ৪৭৫ ডলার এবং প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ অনুযায়ী প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি প্রতি টন ৪৮২ ডলার বিবেচনায় অক্টোবরের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের দাম ভোক্তা পর্যায়ে সমন্বয় করা হলো।
এর আগে সেপ্টেম্বরে ১২ কেজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া অটোগ্যাসের দাম ১৩ পয়সা কমিয়ে ৫৮ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়।
Posted ৪:৫৪ পূর্বাহ্ণ | বুধবার, ০৮ অক্টোবর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam