শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন সাবেক বিমান প্রতিমন্ত্রী

  |   মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   107 বার পঠিত

সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) হাইকোর্ট এ আদেশ দেন।

হবিগঞ্জ-৪ আসনের সাবেক এ সংসদ সদস্য রাজধানীর নিউমার্কেট এলাকায় হত্যা ও ভাঙচুরের অভিযোগে ৩টি মামলায় এখন ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

গত ১৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হবিগঞ্জের মাধবপুরে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর, পৌরসভা ও ডাকবাংলোয় হামলার অভিযোগে ১৯ সেপ্টেম্বর দায়ের করা মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।

হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী ফাহিমা আক্তার খান জানান, মাধবপুরের মামলায় মাহবুব আলীকে হামলার নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষতে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হারুন-অর-রশীদ মাহবুব আলী শ্যোন অ্যারেস্টের আদেশ দেন।

 

Facebook Comments Box
advertisement

Posted ৯:৫০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com