শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দেড় ঘণ্টা পর চালু হলো ডিএসইর লেনদেন

  |   রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   81 বার পঠিত

দেড় ঘণ্টা পর চালু হলো ডিএসইর লেনদেন

দেড় ঘণ্টা পর চালু হলো ডিএসইর লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে নির্ধারিত সময়ে (সকাল ১০টা) লেনদেন শুরু করতে পারেনি দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। জানা গেছে, কারিগরি ত্রুটির কারণে দিনের শুরুতে লেনদেন শুরু করতে পারা যায়নি।

পরে রোববার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ডিএসইতে লেনদেন শুরু হয়।

ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অনিবার্য কারণে আমরা সকাল ১০টা থেকে কাজ শুরু করতে পারছি না। লেনদেন শুরুর সময় পরে জানানো হবে।’

এসিই ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিডিটেডেট পুরানা পল্টন ব্রাঞ্চের কর্মকর্তা আসাদুজ্জামান বাপ্পী জানান, সপ্তাহের প্রথম দিন নির্ধারিত সময় লেনদেন শুরু করতে পারেননি। এমনিতে মার্কেটের অবস্থা ভালো না। তারওপর এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ক্লায়েন্টদের মধ্যে শঙ্কা তৈরি করে। দেড় ঘণ্টা গ্রাহকরা লেনদেন করতে পারেনি। তবে এখন সব স্বাভাবিক আছে।

এর আগে, ২০২৪ সালের ১০ মার্চ লেনদেনের শুরুতে ডিএসইর ওয়েবসাইটে কারিগরি ত্রুটি দেখা দিয়েছিল।

 

Facebook Comments Box
advertisement

Posted ৬:৫৭ পূর্বাহ্ণ | রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com