| বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ | প্রিন্ট | 101 বার পঠিত
নিউইয়র্কে দুই দিনের প্রবাসী আয় মেলা শুরু ১৯ এপ্রিল
বৈধ পথে প্রবাসী আয়, উন্নত বাংলাদেশ স্লোগানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আগামী ১৯ এপ্রিল শুরু হচ্ছে দুই দিনব্যাপী রেমিট্যান্স ফেয়ার বা প্রবাসী আয় মেলা। এই মেলা বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের উদ্বোধন করার কথা রয়েছে বলে জানিয়েছেন মেলার আয়োজকেরা।
বাংলাদেশিদের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত জ্যাকসন হাইটসের সানাই রেস্তোরাঁ ও পার্টি হলে এই মেলা অনুষ্ঠিত হবে। মেলাটি যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ-ইউএসএ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিইউসিসিআই) এবং ইউএসএ-বাংলা বিজনেস লিংক। আয়োজনের সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। আয়োজকদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
Posted ৬:২৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam