শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন ব্যবস্থা চালু

  |   রবিবার, ১৯ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   169 বার পঠিত

পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন ব্যবস্থা চালু

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন পদ্মা সেতুতে চালু হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর ও টোল কালেক্টরবিহীন ক্যাশলেস ননস্টপ ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম। এ ব্যবস্থা চালুর ফলে এখন বিকাশ, ট্রাস্ট ব্যাংকের ট্যাপ অ্যাপ ও মিডল্যান্ড ব্যাংকের অ্যাপ ব্যবহার করে পদ্মা সেতুর টোল পরিশোধ করা যাচ্ছে।

ভবিষ্যতে আরো কয়েকটি ফাইন্যান্সিয়াল অ্যাপ এ সেবার আওতায় যুক্ত হবে এবং নতুন ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার সংযুক্তির কাজ চলছে বলে জানানো হয়েছে। এ লক্ষ্যে কাজ করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই।

ট্রাস্ট ব্যাংকের ট্যাপ অ্যাপের মাধ্যমে পদ্মা সেতুতে ইটিসি সিস্টেমের লাইভ পাইলটিং কার্যক্রম শুরু হয়। এরপর ধীরে ধীরে এ সেবার পরিসর বৃদ্ধি করা হয়। এরই মধ্যে ইটিসি সিস্টেমের মাধ্যমে মোট ১ হাজার ৮১৪টি যানবাহন পারাপার হয়েছে এবং ৩৪ লাখ ৯১ হাজার ৭০০ টাকা টোল আদায় সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।

এক বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানায়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের নির্দেশনায় ইটিসি সিস্টেম বাস্তবায়ন করা হয়েছে। তাদের আশা, ইটিসি ব্যবস্থা চালু হওয়া দেশের টোল ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা সময়, জ্বালানি ও মানবসম্পদের অপচয় হ্রাস করবে। এ উদ্যোগের মাধ্যমে টোল আদায় প্রক্রিয়া ডিজিটাল ব্যবস্থার আওতায় এসেছে এবং আরো দ্রুত ও স্বচ্ছ হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৯:২৭ পূর্বাহ্ণ | রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com