শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পুতিনকে ‘পাগল’ বলায় ট্রাম্পকে ‘আবেগপ্রবণ’ বলল ক্রেমলিন

  |   মঙ্গলবার, ২৭ মে ২০২৫   |   প্রিন্ট   |   95 বার পঠিত

পুতিনকে ‘পাগল’ বলায় ট্রাম্পকে ‘আবেগপ্রবণ’ বলল ক্রেমলিন

পুতিনকে ‘পাগল’ বলায় ট্রাম্পকে ‘আবেগপ্রবণ’ বলল ক্রেমলিন

রাশিয়ার সর্ববৃহৎ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ১৩ জন নিহত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘পুরোপুরি পাগল’ বলে মন্তব্য করেছিলেন। তার প্রতিক্রিয়ায় ক্রেমলিন বলেছে, ট্রাম্পের এই বক্তব্য ‘চরম আবেগপ্রবণ প্রতিক্রিয়ার বহিঃপ্রকাশ’। খবর বিবিসি।

ট্রাম্প রোববার ট্রুথ সোশ্যাল-এ পোস্ট করেন, ‘পুতিনের কিছু একটা হয়েছে। সে অকারণে মানুষ হত্যা করছে। পুরোপুরি পাগল হয়ে গেছে।‘

এর জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘(ট্রাম্পের) এই বক্তব্য সংশ্লিষ্ট সকলের আবেগঘন অবস্থার সঙ্গে সম্পর্কিত।‘ তিনি আরো দাবি করেন, রাশিয়ার সাম্প্রতিক হামলা ছিল ইউক্রেনের সামাজিক অবকাঠামোতে হামলার প্রতিক্রিয়া।

গত সপ্তাহান্তে রাশিয়ার এই সম্মিলিত বিমান হামলাটি ছিল ফেব্রুয়ারি ২০২২-এ ইউক্রেন আক্রমণের পর থেকে সবচেয়ে বড়। মাত্র একরাতে ছোঁড়া হয় ৩৬৭টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র। এরপর রোববার থেকে সোমবার সকাল পর্যন্ত আরো ৩৫৫টি ড্রোন হামলায় ১০ জন নিহত হয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এসব হামলার কোনো সামরিক যুক্তি নেই, বরং এটি ছিল পুতিনের রাজনৈতিক সিদ্ধান্ত। যুদ্ধ চালিয়ে যাওয়ার এবং জীবন ধ্বংস করার ব্যাপারে পুতিনের সংকল্পের অংশ।

গত সপ্তাহে ট্রাম্প ও পুতিনের মধ্যে দুই ঘণ্টার ফোনালাপ হয়। একটি সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা হয় দুই বিশ্বনেতার মাঝে। ট্রাম্প দাবি করেন, আলোচনা ভালোই হয়েছে এবং যুদ্ধ থামাতে রাশিয়া–ইউক্রেন শিগগিরই আলোচনা শুরু করবে।

তবে ইউক্রেন যেখানে ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, পুতিন কেবল একটি ‘ভবিষ্যৎ শান্তিচুক্তির খসড়া’ তৈরিতে আগ্রহ দেখিয়েছেন। কিয়েভ ও তার মিত্রদের মতে, এটি সময়ক্ষেপণের কৌশল মাত্র।

Facebook Comments Box
advertisement

Posted ৪:১৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৭ মে ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com