শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পোশাকশিল্পের আরও ৩৬ হাজার কর্মী বেতন পাবেন বিকাশে

অর্থনীতি ডেস্ক   |   সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   103 বার পঠিত

পোশাকশিল্পের আরও ৩৬ হাজার কর্মী বেতন পাবেন বিকাশে

সংগৃহীত ছবি

দেশের আরও আটটি তৈরি পোশাক শিল্পপ্রতিষ্ঠান তাদের কর্মী ও শ্রমিকদের বেতন-ভাতা বিতরণ করবে এমএফএস প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে। এ নিয়ে বিকাশের ডিজিটাল পে-রোল সল্যুশন ব্যবহার করে দেশের পোশাকশিল্পের ১১ শতাধিক কারখানার ১০ লাখের বেশি কর্মী ও শ্রমিকের বেতন-ভাতা দেওয়া হচ্ছে। গতকাল বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি বিকাশের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিকাশের চুক্তির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোয়াজুদ্দিন গ্রুপের গ্রুপ ডিরেক্টর আবদুল্লাহ আল নোমান, টার্গেট গ্রুপের গ্রুপ অ্যাডভাইসর আবদুল হক, জামালউদ্দিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জামাল উদ্দিন মিয়া, শাহানা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মিজানুর রহমান অপু, ব্রিটানিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জামিল আহমেদ এবং প্যাট্রিয়ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. ইকবাল হোসেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইনামুল হক খান এবং হ্যামস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. সফিকুর রহমান। এ ছাড়া অনুষ্ঠানে কথা বলেন বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর, চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ এবং চিফ কমিউনিকেশন্স অফিসার মাহফুজ সাদিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৪৬ পূর্বাহ্ণ | সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com