শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

প্যারিসে ‘আঁধারের বাঁধ ভেঙে’ শীর্ষক বিজয় উৎসব অনুষ্ঠিত

  |   সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   78 বার পঠিত

প্যারিসে ‘আঁধারের বাঁধ ভেঙে’ শীর্ষক বিজয় উৎসব অনুষ্ঠিত

প্যারিসে ‘আঁধারের বাঁধ ভেঙে’ শীর্ষক বিজয় উৎসব অনুষ্ঠিত

প্যারিসে মহান বিজয় দিবস উপলক্ষ্যে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত, দেশাত্মবোধক গান-নৃত্য, আবৃত্তির মাধ্যমে ‘জাগরণের গান ও নৃত্যনাট্য : আঁধারের বাঁধ ভেঙে’ শীর্ষক বিজয় উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে ‘আমাদের মুক্তিযুদ্ধ আমাদের অহংকার’ স্লোগানে প্যারিসের মেরি দি ক্লিসির একটি হলে এ বিজয় উৎসব অনুষ্ঠিত হয়।

আয়োজক সংগঠনের আহ্বায়ক, অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের মহাসচিব কাজী এনায়েত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও একাত্তরের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন, বিজয় উদযাপন পরিষদের সদস্যসচিব সিনিয়র সাংবাদিক দেবেশ বড়ুয়া ও এমদাদুল হক স্বপন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তি আবুল কাশেম, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি সালেহ আহমেদ চৌধুরী, ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশনের সভাপতি শাজাহান শারু, পরিষদের চেয়ারম্যান শাজাহান রহমান, ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক সুব্রত ভট্টাচার্য শুভ, ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজান সরকার।

আরও ছিলেন, কমিউনিটি ব্যক্তিত্ব আলী আজম খান ,বাংলা অটো স্কুলের চেয়ারম্যান হোসেন সালাম রহমান বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব সাইফুল ইসলাম খান, এস ওয়ার্ল্ডের চেয়ারম্যান সাব্বির আহমেদ,বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মানবাধিকার কর্মী মাসুদ হায়দার, বিশিষ্ট ক্রীড়াবিদ লুলু আহমেদ, সররলিপি শিল্প গোষ্ঠীর সাধারণ সম্পাদক মনসুর আহমেদ, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আবদুল্লাহ আল তায়েফ ,হাসান আহমেদ, কাইয়ুম রহমান, বরিশাল বিভাগীয় কমিটির সহ-সভাপতি ওয়াদুদ খান, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক আঞ্চলিক সংগঠনের নেতারা।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন— শিল্পী সাগর বড়ুয়া, মৌসুমী চক্রবর্তী, রণজিত বড়ুয়া, সফিকুল ইসলাম রায়হান, শংকর ডেভিড, প্রিয়াংকা বড়ুয়া, রিমা মুৎসুদ্দী ও শুভা তালুকদার।

নৃত্য পরিবেশন করেন— দেবশ্রী, সুবর্ণা, ডোনা, সুমন আহমেদ, উল্লাহ চিং। যন্ত্রানুসঙ্গে ছিলেন- অনুভব চ্যাটার্জী, মিশেল কলিন্স, অমিত বড়ুয়া তোমার আমার ঠিকানা, ও আলোর যাত্রী, ধন্য ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, নোঙর তোল তোল দেশাত্মবোধক গানের পাশাপাশি ছিল নৃত্য পরিবেশনা। এছাড়াও বড়দের পাশাপাশি শিশুদের চমৎকার আবৃত্তিতে মুগ্ধতা ছড়িয়ে যায়। আবৃত্তিতে অংশ নেয় শিশু সমৃদ্ধ বড়ুয়া বর্ণ, আয়ুস চ্যাটার্জী ও শুভমিতা।

অনুষ্ঠানের শেষ পর্বে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ও স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় নিয়ে পরিবেশিত হয় নৃত্যনাট্য : আঁধারের বাঁধ ভেঙে।

Facebook Comments Box
advertisement

Posted ৮:১১ পূর্বাহ্ণ | সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com