শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ফার্নিচার শিল্পের বিকাশে ব্যবসায়ীদের উদ্ভাবন বাড়ানোর পরামর্শ

  |   বুধবার, ১৫ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   119 বার পঠিত

ফার্নিচার শিল্পের বিকাশে ব্যবসায়ীদের উদ্ভাবন বাড়ানোর পরামর্শ

দেশের ফার্নিচার বা আসবাবপত্র শিল্পের ব্যাপক সম্ভাবনা থাকলেও বিশ্ববাজারের তুলনায় রফতানির চিত্র হতাশাজনক। ৬০০ বিলিয়ন ডলারের বিশাল বৈশ্বিক বাজারের বিপরীতে বাংলাদেশ বর্তমানে মাত্র ১০ মিলিয়ন ডলারের পণ্য রফতানি করছে। তাই এ শিল্পের বিকাশ ও রফতানি বৃদ্ধির জন্য ব্যবসায়ীদের উদ্ভাবন বাড়ানোর পরামর্শ দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

রাজধানীর পূর্বাচলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) রাজদর্শন হলে সম্প্রতি ২০তম জাতীয় ফার্নিচার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

‘আমার দেশ, আমার আশা—দেশীয় ফার্নিচারে সাজাব বাসা’—এ প্রতিপাদ্যে আইসিসিবির গুলনকশা, পুষ্পগুচ্ছ ও রাজদর্শন হলে পাঁচ দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে। এতে স্থান পাওয়া ২৭৮টি স্টলে আসবাবপত্র প্রস্তুতকারী ৪৮টি প্রতিষ্ঠান তাদের সর্বশেষ নকশা ও নতুন পণ্য প্রদর্শন করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘ফার্নিচার শিল্পের জন্য যে ফাংশনাল (কার্যকরী) অ্যাট্রিবিউট ও এসথেটিক (নান্দনিক) অ্যাট্রিবিউট দরকার, সেটা হচ্ছে না। নীতিগতভাবে সরকার যত আধুনিক ব্যবস্থা গ্রহণ করা দরকার; তা করছে।

তিনি ফার্নিচার শিল্পের উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, ‘এ শিল্পের বিকাশ ও রফতানি বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উদ্ভাবন হচ্ছে না। নীতিগতভাবে সরকার যত আধুনিক ব্যবস্থা গ্রহণ করা দরকার, তা করছে। ব্যবসায়ীদের দরকার উদ্ভাবন বাড়ানো।’

Facebook Comments Box
advertisement

Posted ৯:৫৮ পূর্বাহ্ণ | বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com