| মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ | প্রিন্ট | 95 বার পঠিত
বছর শুরুতে জার্মানিতে কমেছে বাণিজ্য উদ্বৃত্ত
চলতি বছরের প্রথম মাসে জার্মানির বিদেশী বাণিজ্য উদ্বৃত্ত ১ হাজার ৬০০ ইউরো বা ১ হাজার ৭৩০ কোটি ডলারে নেমে এসেছে, যা ডিসেম্বরে ছিল ২ হাজার ৭০ কোটি ইউরো। খবর আনাদোলু।
ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে ইউরোপের বৃহত্তম এ অর্থনীতির রফতানি ২ দশমিক ৫ শতাংশ কমে হয়েছে ১২ হাজার ৯২০ কোটি ইউরো। অন্যদিকে আমদানি ১ দশমিক ২ শতাংশ বেড়ে হয়েছে ১১ হাজার ৩১০ কোটি ইউরো।
জানুয়ারিতে ইইউভুক্ত দেশে ৬ হাজার ৯৮০ কোটি ইউরোর পণ্য রফতানি করেছে জার্মানি। একই সময় এসব দেশ থেকে আমদানির মূল্য ছিল ৫ হাজার ৭০০ কোটি ইউরো। ইইউ-বহির্ভূত দেশে জার্মানি রফতানি করেছে ৫ হাজার ৯৪০ কোটি ইউরোর পণ্য, এসব দেশ থেকে আমদানির খরচ ছিল ৫ হাজার ৬১০ কোটি ইউরো।
জানুয়ারিতে সবচেয়ে বেশি জার্মান রফতানি হয়েছে যুক্তরাষ্ট্রে, যা ডিসেম্বরের তুলনায় ৪ দশমিক ২ শতাংশ কমে হয়েছে ১ হাজার ৩০০ কোটি ইউরো।
Posted ৫:৩৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam