| মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 92 বার পঠিত
মিরসরাইয়ে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) আওতাধীন অর্থনৈতিক অঞ্চলে (ইজেড) ৪৮ লাখ ডলার বিনিয়োগে গার্মেন্টস অ্যাকসেসরিজ কারখানা স্থাপন করবে ওয়েসিস অ্যাকসেসরিজ (প্রা.) লিমিটেড। এ উপলক্ষে গতকাল ঢাকায় বেপজা কমপ্লেক্সে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বেপজা সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর ও ওয়েসিস অ্যাকসেসরিজের এমডি মো. সেলিম রেজা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এছাড়া বেপজা সদস্য (প্রকৌশল) মো. ইমতিয়াজ হোসেন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক ও নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, বেপজা ইজেডের প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল হক ও নির্বাহী পরিচালক (জনসংযোগ) এএসএম আনোয়ার পারভেজসহ উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Posted ৪:২৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam