| রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 130 বার পঠিত
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৬৭ কোটি ৮১ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ৫০ কোটি ৯৭ লাখ ৮০ হাজার টাকা।
ডিএসইর ব্লক মার্কেটে মিডল্যান্ড ব্যাংকের সবচেয়ে বেশি ৮ কোটি ১১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২০ টাকা ৬০ পয়সায়। দ্বিতীয় সর্বোচ্চ এনভয় টেক্সটাইলসের ৮ কোটি ২ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৫৪ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে। তৃতীয় সর্বোচ্চ ব্র্যাক ব্যাংকের ৬ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৬৮ টাকা ৬০ পয়সায়। চতুর্থ সর্বোচ্চ এশিয়াটিক ল্যাবরেটরিজের ৬ কোটি ৭১ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৫৭ টাকা ৮০ পয়সায়।
Posted ৯:৩১ পূর্বাহ্ণ | রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
bankbimarkhobor.com | Mr. Islam