শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ভারতে ‘আটকা পড়েছেন’ জাস্টিন ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক   |   সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   87 বার পঠিত

ভারতে ‘আটকা পড়েছেন’ জাস্টিন ট্রুডো

সংগৃহীত ছবি

জি-২০ শীর্ষ সম্মেলন শেষে সব নেতারা ভারত ছাড়লেও সেখানে রয়ে গেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর রোববার তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু তার বিমানে গুরুতর যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় দিল্লিতে আটকা পড়েছেন তিনি। আরও একদিন থাকতে হবে বলে নিশ্চিত করেছে কানাডীয় কর্তৃপক্ষ। খবর দ্য গার্ডিয়ানের

এ বিষয়ে দিল্লির কানাডিয়ান হাইকমিশন এএফপিকে জানিয়েছে, বিমানটি পরিচালনার দায়িত্বে রয়েছে কানাডিয়ান বিমানবাহিনীর প্রতিনিধি দল। প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। রাতারাতি এই সমস্যা সমাধান সম্ভব না। সুতরাং আমাদের দলকে ভারতেই থাকতে হচ্ছে।

কানাডার সিটিভি জানিয়েছে, উড়োজাহাজটি একটি এয়ারবাস। এটি কখন চলাচলের উপযুক্ত হয়ে উঠবে এ বিষয়ে কিছুই পরিষ্কার নয়। এয়ারবাস হওয়ার কারণে এরকম সমস্যা প্রথমবার ঘটেনি, এর আগেও এমন পরিস্থিতিতে পড়তে হয়েছিলো।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৪১ পূর্বাহ্ণ | সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com