শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ভারতে যাওয়ার সময় সাতক্ষীরা সীমান্তে ৩ বাংলাদেশি আটক

  |   সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   78 বার পঠিত

ভারতে যাওয়ার সময় সাতক্ষীরা সীমান্তে ৩ বাংলাদেশি আটক

ভারতে যাওয়ার সময় সাতক্ষীরা সীমান্তে ৩ বাংলাদেশি আটক

সাতক্ষীরার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বিজিবির হাতে তিন বাংলাদেশি আটক হয়েছেন। 

রোববার (৫ জানুয়ারি) রাতে ছয়ঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার (৬ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেন ।

আটককৃতরা হলেন, সাতক্ষীরা জেলার সদর উপজেলার বাঁকাল এলাকার রতন ঘোষের মেয়ে তৃপ্তি ঘোষ (২০), একই এলাকার হারান বিশ্বাসের ছেলে বাবলা বিশ্বাস (১১) ও বাগেরহাটের মোড়লগঞ্জ থানার বনগ্রাম এলাকার উপেন চন্দ্র দাসের ছেলে সুজন কুমার দাস (৩৮)।

লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে কয়েকজন বাংলাদেশি সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছেন। এর ভিত্তিতে বিজিবি অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে তারা অবৈধভাবে ভারতে যাচ্ছিলেন। আটককৃতদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বিজিবির হাতে তিন বাংলাদেশি আটক হয়েছেন।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৫৩ পূর্বাহ্ণ | সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com