শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্পের পোস্ট

  |   বুধবার, ১৩ মে ২০২৬   |   প্রিন্ট   |   46 বার পঠিত

ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্পের পোস্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার তার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে একটি মানচিত্রের গ্রাফিক পোস্ট করেছেন। ওই পোস্টে ভেনেজুয়েলার মানচিত্রের মাঝে একটি আমেরিকান পতাকা ও সেটিকে ‘৫১তম অঙ্গরাজ্য’ হিসেবে দেখানো হয়েছে। খবর এএফপি।

 

বুধবার (১৩ মে) ট্রাম্প একটি উচ্চ-পর্যায়ের শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনে যাওয়ার পথে এই উস্কানিমূলক পোস্টটি প্রকাশিত হয়।

এর একদিন আগে, ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেছেন, তার দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার কথা ‘কখনোই’ চিন্তা করেনি। এমনকি গত জানুয়ারিতে সাবেক নেতা নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনী আটক করার পরও নয়। তারা মার্কিন হস্তক্ষেপ বা আধিপত্য মেনে নিতে রাজি নয়।

এর আগে, গত সোমবার ট্রাম্প ফক্স নিউজকে জানান, তিনি দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলাকে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নতুন অঙ্গরাজ্যে পরিণত করার কথা চিন্তাভাবনা করছেন।

ট্রাম্প দাবি করেন, কয়েক মাস ধরেই তিনি তেলসমৃদ্ধ ভেনেজুয়েলার ওপর ‘নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠা করেছেন।

অন্যদিকে, ডেলসি রদ্রিগেজ ক্ষমতায় আসার পর, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক কিছুটা স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছেন। আর এর অংশ হিসেবে ভেনেজুয়েলার খনি ও তেল খাত বিদেশি বিনিয়োগের জন্য, বিশেষ করে মার্কিন কোম্পানির জন্য আবারও খুলে দেওয়া হয়েছে।

দেশটির বিরোধী দল নির্বাচনের দাবি জানিয়েছে আসছে। তবে গত ১ মে নির্বাচনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে রদ্রিগেজ জানান, এ ব্যাপারে তিনি নিশ্চিত নন। নির্বাচন ‘কোনো এক সময়ে’ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

Facebook Comments Box
advertisement

Posted ১১:২৭ পূর্বাহ্ণ | বুধবার, ১৩ মে ২০২৬

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com