শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের ক্রিকেট উৎসব

  |   বুধবার, ০১ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   206 বার পঠিত

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের ক্রিকেট উৎসব

প্রতিযোগিতায় অংশ নেওয়া বাংলাদেশের একটি দল ও তার কর্মকর্তারা।

অভিবাসীদের ১৬টি দলের এ টুর্নামেন্টে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা।

কর্মব্যস্ততার মাঝে ক্রিকেট উৎসবে মেতেছেন মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। অভিবাসীদের নিয়ে আয়োজন করেছেন দিনব্যাপী চার দেশীয় ‘সুপার ফ্রেন্ডশিপ কাপ’ ক্রিকেট উৎসব।

বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে এ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন দেশটির বিভিন্ন শহরে কর্মরত ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কান প্রবাসীদের ১৬টি দল।

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় মালেতে মালদ্বীপের জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়।

এতে ভারতীয়দের দল ‘ফ্রেন্ডস ক্রিকেট মালদ্বীপকে’ ২ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলে নেয় শ্রীলঙ্কান প্রবাসীদের দল ‘টরন্টো ক্রিকেট ক্লাব’।

ম‌্যান অব দ‌্য ম্যাচ ও ম‌্যান অব দ‌্য সিরিজের পুরস্কার পান পাকিস্তান দলের খেলোয়াড় মো. সিরাজ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ মিশনে সদ্য নিয়োগ পাওয়া তৃতীয় সচিব জিল্লুর রহমান এবং মালদ্বীপ ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইসহাক।

অতিথি ছিলেন টেলিকম কোম্পানি ধিরাগুর বাণিজ্যিক পরিচালক আলী রিয়াজ, অ্যাসোসিয়েশন ম্যানেজার সুজা, বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান, বাবুল হোসেন, মো. ফারুক ও রফিকুল ইসলাম।

আয়োজক বাংলাদেশ হাই কমিশন ক্রিকেট দলের ম্যানেজার মো. রাসেল ও অধিনায়ক কাউছার আহমেদ বলেন, “মালদ্বীপে অবস্থানরত সব দেশের প্রবাসী কর্মীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও অটুট বন্ধন তৈরি করাই ছিল এ টুর্নামেন্টের মূল উদ্দেশ্য।”

 

Facebook Comments Box
advertisement

Posted ৭:১৬ পূর্বাহ্ণ | বুধবার, ০১ জানুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com