শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মালদ্বীপে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি করল বাংলাদেশ হাইকমিশন

  |   শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   74 বার পঠিত

মালদ্বীপে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি করল বাংলাদেশ হাইকমিশন

মালদ্বীপে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি করল বাংলাদেশ হাইকমিশন

তারুণ্যের উৎসব-২০২৫ উদ্‌যাপনের অংশ হিসেবে বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাজধানী মালের থ্যালাসেমিয়া সেন্টারে মালদ্বীপ ব্লাড সার্ভিসের সহযোগিতায় মিশনের কর্মকর্তা-কর্মচারীসহ ৫০ জন প্রবাসী বাংলাদেশি নাগরিক রক্তদান করেন।

এ সময় মানবিক কাজে উদ্বুদ্ধ করতে স্বেচ্ছায় রক্তদানে অংশগ্রহণকারী সবাইকে হাইকমিশনের পক্ষ থেকেই সনদপত্র ও উপহার প্রদান করা হয়।

স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পরিদর্শন সময় ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ বলেন, রক্তদান মানব জগতের সবচেয়ে বড় ও নিঃস্বার্থ উপহার। স্বেচ্ছায় রক্তদানে বাঁচাতে পারে অনেকের প্রাণ। স্বেচ্ছায় রক্তদানের কর্মসূচির মধ্য দিয়ে মালদ্বীপ এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ত্বরান্বিত হবে বলে আশা করি।

তিনি আরও বলেন, মানুষ হিসেবে দায়বদ্ধতার জায়গা থেকে নিয়মিত রক্তদান করার পাশাপাশি নতুনদেরও রক্তদানে আগ্রহী করে তুলতে হবে।

হাইকমিশনের এ ধরনের মানবিক কাজের উদ্যোগকে স্বাগত জানিয়ে, বিভিন্ন সামাজিক সম্পর্কিত সচেতনতামূলক ক্যাম্পেইন করার প্রত্যয় ব্যক্ত করেন কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রবাসীরা।

Facebook Comments Box
advertisement

Posted ৬:১৪ পূর্বাহ্ণ | শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com