শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মালয়েশিয়ায় চালু হলো জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা অফিস

  |   শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   93 বার পঠিত

মালয়েশিয়ায় চালু হলো জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা অফিস

নীতি প্রণয়ন এবং নিয়ন্ত্রক সমস্যাগুলো সমাধান করার লক্ষ্যে জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অফিস চালু করেছে মালয়েশিয়া।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে এ কার্যালয়ের উদ্বোধন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

একইদিনে দেশটির সরকার অ্যামাজন, গুগল এবং মাইক্রোসফ্টসহ ছয়টি সংস্থার সঙ্গে কৌশলগত অংশীদারত্বের ঘোষণা দিয়েছে, যা গত বছরে মালয়েশিয়ায় ডেটা সেন্টার, ক্লাউড এবং এআই প্রকল্প ঘোষণা করেছে।

মালয় মেইল বলছে, ২০৩০ সাল পর্যন্ত একটি কোড অব এথিকস, একটি এআই রেগুলেটরি ফ্রেমওয়ার্ক এবং পাঁচ বছর মেয়াদী এআই টেকনোলজি অ্যাকশন প্ল্যানসহ প্রথম বছরে সাতটি ডেলিভারেবল নিয়ে কাজ করবে প্রতিষ্ঠানটি। দক্ষিণ-পূর্ব এশীয় দেশটি তাদের নীতি প্রণয়ন এবং নিয়ন্ত্রক সমস্যাগুলো সমাধান করার লক্ষ্যে অফিসটি চালু করেছে। একই সঙ্গে ক্লাউড ও এআই সেবার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে গত বছর শত শত কোটি ডলার বিনিয়োগ পেয়েছে মালয়েশিয়া।

মালয়েশিয়ায় চালু হলো জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা অফিস

তথ্য ও যোগাযোগ উপখাত ২০২৪ সালে মালয়েশিয়ার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেশটির বিনিয়োগ কর্তৃপক্ষ জানিয়েছে, তথ্য ও যোগাযোগ খাতে চলতি বছর এক হাজার ৬০০ কোটি মার্কিন ডলারের বেশি বিনিয়োগ পেয়েছে তারা।

তিনি আরও বলেন, উদ্ভাবনকে উৎসাহিত করতে, বিনিয়োগ আকৃষ্ট করতে এবং মালয়েশিয়ার অগ্রসর চিন্তার সক্ষমতার প্রতি বিশ্বব্যাপী আস্থা তৈরি করতে দেশটিকে অবশ্যই শক্তিশালী সংযোগ নিশ্চিত করতে হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৯:১৭ পূর্বাহ্ণ | শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com