আন্তর্জাতিক ডেস্ক | সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | 68 বার পঠিত
সংগৃহীত ছবি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল রোববার বর্ধিত দিল্লি বিমানবন্দর মেট্রো এক্সপ্রেস লাইন উদ্বোধনের পর ধাওলা কাউন স্টেশন থেকে মেট্রোরেলে চড়েছেন। এ সময় তিনি যাত্রীদের সঙ্গে সেলফি তোলেন ও মতবিনিময় করেন। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মোদির ৭৩তম জন্মদিন উপলক্ষে মেট্রোরেলের যাত্রীরা তাঁকে শুভেচ্ছা জানান। এ ছাড়া যাত্রীদের হাততালি দিয়ে ‘শুভ জন্মদিন মোদিজি’ গান গাইতে ও সেলফি তুলতে দেখা গেছে। মোদি এ সময় শিশুদের চকলেট উপহার দেন। তিনি স্টেশনে দিল্লি মেট্রো রেল করপোরেশনের (ডিএমআরসি) কর্মীদের সঙ্গেও কথা বলেন। দ্বারকা সেক্টর ২১ থেকে ‘যশোভূমি’ দ্বারকা সেক্টর ২৫ স্টেশন পর্যন্ত বাড়ানো হয়েছে। এ ছাড়া ‘যশোভূমি’ নামে ইন্ডিয়া আন্তর্জাতিক কনভেনশন অ্যান্ড এক্সপো সেন্টারের (আইআইসিসি) প্রথম ধাপের উদ্বোধন করেন তিনি।
কর্মকর্তারা জানিয়েছেন, ৮.৯ লাখ বর্গমিটারের বেশি প্রকল্প এলাকা এবং ১.৮ লাখ বর্গমিটারেরও বেশি এলাকাজুড়ে বিস্তৃত এই কেন্দ্রটি সবচেয়ে বড় মিটিং, ইনসেনটিভ, সম্মেলন এবং প্রদর্শনী সুবিধাগুলোর মধ্যে একটি হবে। এটিতে ১৫টি সম্মেলন কেন্দ্র এবং ১১ হাজার লোকের বসার ব্যবস্থা রয়েছে। ‘যশোভূমি’ হবে বিশ্বের সবচেয়ে বড় প্রদর্শনী হলগুলোর মধ্যে একটি। এই কনফারেন্স সেন্টার প্রদর্শনী, বাণিজ্য মেলা এবং ব্যবসায়িক ইভেন্টের আয়োজন ব্যবহৃত হবে।
Posted ১১:৩২ পূর্বাহ্ণ | সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
bankbimarkhobor.com | Mr. Islam