শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

যমুনা ইলেক্ট্রনিক্সের সঙ্গে আর.বি.এম ভেঞ্চারের পথচলা শুরু

অর্থনীতি ডেস্ক   |   রবিবার, ১২ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   65 বার পঠিত

যমুনা ইলেক্ট্রনিক্সের সঙ্গে আর.বি.এম ভেঞ্চারের পথচলা শুরু

সংগৃহীত ছবি

দেশব্যাপী যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলসের ব্যবসায়ী পার্টনার সম্প্রসারণের অংশ হিসাবে সাভারের হেমায়েতপুরে উদ্বোধন করা হয়েছে যমুনা ইলেক্ট্রনিক্সের এক্সক্লুসিভ ডিলার শো-রুম আর.বি.এম ভেঞ্চার।

যমুনা ইলেকট্রনিক্স এর এক্সক্লুসিভ ডিলার আর.বি.এম ভেঞ্চারের স্বত্ত্বাধিকারী মো. মোরশেদুর রহমান ও মো. মিজানুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলস লিমিটেডের হেড অব বিজনেস মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে যমুনা গ্রুপ নিবেদিত। যমুনার সঙ্গে ব্যবসায়ী অংশীদারিত্ব মানে আপনার ব্যবসায়িক সমৃদ্ধি, ভবিষ্যৎ নিশ্চয়তা এবং সামাজিক স্বীকৃতি। ব্যবসায়ী মহলে সফল উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠা পেতে আমরা আছি আপনার পাশে।

এছাড়া তিনি ব্যবসা পরিচালনার বিভিন্ন দিকনির্দেশনা ও পণ্যের গুণগত মান নিয়ে বিস্তারিত আলোকপাত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, মো. ফিরুজ কাজল (চেয়ারম্যান, প্যানেল-১, তেতুলঝড়া ইউনিয়ন পরিষদ), যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলস লিমিটেডের ব্র্যান্ড ডেভেলপমেন্ট ডিজিএম রকিব আহমেদ, সেলস এজিএম মো. মাকসুদুর রহমান, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. সিফাত সাইদ, জোনাল ম্যানেজার মো. রাশেদুল করিম।

এই শোরুম থেকে গ্রাহকরা আন্তর্জাতিক মানের যমুনা ব্র্যান্ডের ফ্রিজ, টিভি, এসি ও সকল হোম অ্যাপ্লায়েন্স ক্রয় করতে পারবেন। শুধু তাই নয় বিক্রয় পরবর্তী সার্ভিসও পাওয়া যাবে। উদ্বোধন উপলক্ষে বিভিন্ন পণ্য ক্রয়ে সর্বোচ্চ ২০% নগদ মূল্য ছাড় রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ২:০৮ অপরাহ্ণ | রবিবার, ১২ নভেম্বর ২০২৩

bankbimarkhobor.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
advertisement
advertisement
advertisement
সম্পাদক
মোঃ ইসলাম শেখ
কার্যালয়

৭৯, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, (৩য় তলা, বাম দিক), সিদ্ধেশ্বরী, মালিবাগ, ঢাকা-১২১৭

01760742336

bankbimarkhobor@gmail.com